সাতক্ষীরায় দরিদ্র কৃষকের ধান কেটে দিল স্বপ্নযাত্রী ফাউন্ডেশন


করোনা ভাইরাস বৈশ্বিক মহামারীতে রুপ নিয়েছে। ফলে সমাজে এক শ্রেণী পেশার মানুষ চরম দুর্ভোগে পড়েছে। তাদের মধ্য অন্যতম হচ্ছে দেশের মা, মাটি, মানুষের সোনালী সন্তান কৃষকেরা।
মাঠে ঝলমল করছে সোনালী পাকা ধান। তবে কৃষকের মুখে চিন্তার ভাঁজ। কঠোর লকডাউনের ফলে শ্রমিকের অভাবে সোনালী ধান যখন মাঠ থেকে কেটে ঘরে নিয়ে যেতে পারবে কিনা তাই নিয়ে আশংঙ্কায় কৃষকরা। ঠিক তখনি কৃষকের মুখে হাসি ফুটিয়ে পাশে এসে দাঁড়াল স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা।
শুক্রবার (১৬ এপ্রিল) ভোরে একজন দরিদ্র কৃষকের সাড়ে ৪ বিঘা জমির সোনালী ধান কেটে দিয়েছে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন, সাতক্ষীরার স্বেচ্ছাসেবক সৌম, হৃদয়, উজ্জল, মুনতাছির, সিমান্ত, আলম, তীর্যক প্রমুখ।
উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

হামলার পেছনে কাদের হাত থাকতে পারে, জানালেন নুসরাত তাবাসসুম এমপি
কুষ্টিয়ার দৌলতপুরে নিজের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
সাতক্ষীরা সদরের নলকুড়া গ্রামের আশরাফ বাহিনীর আলমগীর, জাহাঙ্গীর, রফিকুল ও আরিজুল গংদেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বল্লী ইউনিয়নে নির্বাচনী হাওয়া: আলোচনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দিদারুল
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নে পুরোদমেবিস্তারিত পড়ুন


