রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় খাসজমি বন্টন ও পুর্নবাসনের দাবিতে ভূমিহীন সমিতির গণজমায়েত

সাতক্ষীরায় হতদরিদ্রদের মাঝে খাসজমি বন্টন ও পুর্নবাসনের দাবিতে ভূমিহীন সমিতির গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৪ টায় কারিমা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভূমিহীন নেতা হায়দার আলীর সভাপতিত্বে গণজমায়েত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক ও জেলা ভূমিহীন সমিতির সভাপতি আব্দুস সাত্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব ও জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেন।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা ভূমিহীণ সমিতির মহিলা সম্পাদিকা মঞ্জুয়ারা খাতুন, ভূমিহীন নেত্রী নুরজাহান সাদিয়া, রাবিক হাসান বাবু, বিষ্ণুপদ দাস, ফিরোজ হাসান, রাজু প্রমূখ।

বক্তারা বলেন, সাতক্ষীরা পৌরসভার ৫ নং ওয়ার্ডের প্রায়সায়ের খাল পাড়ে ১২/১৩ বিঘা জমি অবৈধভাবে একটি ভূমিদস্যু চক্র ভোগ দখল করে আসছে।
উক্ত জমি উদ্ধার করে হতদরিদ্রদের পাশাপাশি প্রকৃত ভূমিহীনদের মাঝে বন্টন করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, ওই ভূমিহীন নামধারী কথিত নেতারা জেলার বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে খাসজমি দখল করিয়ে দেওয়ার নামে হতদরিদ্র মানুষের কাছ থেকে লাখো লাখো টাকার অর্থ আদায় করছে। এখানেই শেষ নহে, ওই চক্রের নেতারা প্রশাসনের বিভিন্ন ব্যক্তি কর্তাদের পাশাপাশি এনজিও মালিকদের জিম্মি করে অর্থ আদায় করছে। যা এলাকার সবার মুখে মুখে। ওই কথিত নেতাদের দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি জানান বক্তারা।
এছাড়াও বক্তারা বলেন, বাটকেখালী এলাকার ইয়াকুব জমাদ্দার এর ইট ভাটার মধ্যে প্রায় ৫ একর খাসজিম রয়েছে। ওই জমি অদ্যাবধি প্রশাসন উদ্ধার করতে পারেনি। তাই ওই জমি উদ্ধার পূর্বক হতদরিদ্রদের মাঝে খাসজমি বন্টন ও অসহায় ভূমিহীনদের পুর্নবাসন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। সেটি করতে ব্যর্থ হলে ঈদ উল ফিতরের পরে বৃহৎ কর্মসূচী গ্রহণ করবেন জেলা ভূমিহীন সমিতির নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম

​নিভে গেল সাতক্ষীরার সংবাদ অঙ্গনের এক প্রিয় ব্যক্তিত্ব। নিবেদিতপ্রাণ সাংবাদিক, সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

কুষ্ঠরোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, কুসংস্কার ও সামাজিক বৈষম্য দূর করতে সাংবাদিকদের আরওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সাতক্ষীরা শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে “ডেঙ্গুবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় শোকের ছায়া: জোহরের পর সাংবাদিক ও ব্যবসায়ী নেতা আব্দুল আলীমের জানাজা, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের আহ্বান
  • সাংবাদিক শেখ আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক
  • সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • প্লাস্টিকের ভিড়ে হারিয়ে যাচ্ছে বাঁশের তৈরি পণ্য
  • সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে এস এস এন্টারপ্রাইজের যাত্রা শুরু
  • জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চায় দেশের অধিকাংশ মানুষ: শহিদুল ইসলাম মুকুল
  • সাতক্ষীরায় ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি সচেতনতায় ভিবিডির স্বেচ্ছাসেবকেরা
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় পৌর দীঘিতে মৎস্য পোনা অবমুক্তকরণ
  • খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া
  • সাতক্ষীরায় চিহ্নিত মাদক কারবারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন