বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ঘরের দাবিতে ভূমিহীন সমিতির সভা

সাতক্ষীরায় ঘরের দাবিতে জেলা ভূমিহীন সমিতির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুন) বিকাল ৫টায় আগরদাঁড়ি ইউনিয়নের বকচারা মধ্যপাড়া মোড়ে এ আলোচনা সভা অনুুষ্ঠিত হয়।

আগরদাঁড়ি ইউনিয়নের ভূমিহীন নেতা আমের আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেন, ভূমিহীন নেতা শামসুর রহমান, সরোয়ার হোসেন, আজিম, মোতালেব, জাহাঙ্গীর হোসেন, নবীল আলী, মহিবুর রহমান, রাশিদুল ইসলাম, ইসমাইল হোসেন, আব্দুল আলিম, সিরাজ গাজী, নরশেদ, সেলিম, নজিবুল্লাহ, ডালিম, রমজান আলী, জাহিদ হোসেন, আজগর আলী, সিদ্দিক আলী, শওকত হোসেন, শফি, আব্দুর রশিদ প্রমুখ।

বক্তারা বলেন জেলায় হাজার হাজার ভূমিহীন পরিবার রয়েছে। ওই ভূমিহীন পরিবারের সদস্যরা সরকারি খাস জমিতে বছরের পর বছর বসবাস করলেও মুজিব জম্মশতবর্ষে সরকার গৃহহীনদের ঘর নির্মাণ করে দেওয়ার যে উদ্যোগ গ্রহণ করেন।

সেই উদ্যোগে সাতক্ষীরার কয়েক শত ভূমিহীন পরিবার ২ শতক জমি ও ঘর পেয়েছে। এর বাইরেও হাজার হাজার ভূমিহীন পরিবার রয়েছে। যারা একটি ঘর নেওয়ার জন্য মাসের পর মাস কথিত ভূমিহীন নেতা, মেম্বার ও চেয়ারম্যানদের দারস্থ হচ্ছেন। এমনকি তাদের চাহিদা মতো টাকাও দিচ্ছেন। তবে তারা ঘর পাচ্ছেন না।

তাই প্রকৃত ভূমিহীন পরিবারের মাঝে সরকারি বরাদ্দকৃত ঘর প্রদান করার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

একই রকম সংবাদ সমূহ

ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা

সাতক্ষীরা সদর উপজেলার কুলতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কক্ষের ছাদের একটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গাবিস্তারিত পড়ুন

সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক এবং একুশে টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি জি,এমবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত, দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
  • তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা
  • সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত
  • ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজার কালামের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মিছিল
  • চালক-পথচারীদের সচেতন করতে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো
  • নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ফিরে পেলেন আব্দুল মালেক গাজী
  • সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন করছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল