শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে আলোচনা সভা, ও পুরস্কার বিতরণ

“নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, মৎস্য পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

রবিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি সাতক্ষীরা’র বাস্তবায়নে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং মৎস্য পোনা অবমুক্ত করে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আনিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, সহকারী কমিশনার (ভূমি) মো. আজহার আলী, শ্রীম্প হ্যাচারী এসোসিয়েমন অব বাংলাদেশ (সেব) খুলনা বিভাগীয় সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক হাদিউজ্জামান, এল্লারচর চিংড়ী প্রদর্শনী খামারের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইছাক আলী, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, সহকারি মৎস্য অফিসার মো. লুৎফর রহমান, চিংড়ী রপ্তানিকারক প্রতিষ্ঠান এসিআই প্রসেসিং প্লান্ট’র জেনারেল ম্যানেজার মো. সৈয়েব মাহমুদ, সুলতানপুর বড় বাজার মৎস্য ব্যাবসায়ী সমিতির সভাপতি আ.স.ম আবদুর রব, খুদ্র-নৃ-গোষ্ঠীর সভাপতি মো. মোখলেছুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে মৎস্য চাষে বিশেষ অবদানের জেলার ৬জন মৎস্য চাষী ও ব্যাবসায়ীর মাঝে ক্রেস্ট ও সনদ পত্র বিতরণ করা হয়।

আলোচনা সভা পূর্বক জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সদর উপজেলা চত্বর থেকে একটি বর্ণঢ্য র‌্যালি বের হয়ে র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা পৌর দীঘিতে গিয়ে মৎস্য পোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
ক্যাপশন : সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে পৌর দীঘিতে মৎস্য পোনা অবমুক্তকরণ করছেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি।

একই রকম সংবাদ সমূহ

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে ট্যাক্স প্রস্তাব বিএনপি সংসদ সদস্যের

সামাজিক অনুষ্ঠানে বিপুল অর্থের অপচয় রোধ করতে বিদেশের মতো বাংলাদেশেও কঠোর অতিথিবিস্তারিত পড়ুন

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি

আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদবিস্তারিত পড়ুন

দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি বলে মন্তব্যবিস্তারিত পড়ুন

  • ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু
  • জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী