বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ঢিলে-ঢালাভাবে লকডাউন, স্বাস্থ্যবিধি মানছেন না অধিকাংশ মানুষ

সাতক্ষীরায় ঢিলে-ঢালাভাবে লকডাউন চলছে। সোমবার (৫ এপ্রিল) সকাল থেকে সাতক্ষীরা শহরের বিভিন্ন মোড়ে মোড়ে সাধারণ মানুষের ভিড় দেখা গেছে। দুরপাল্লার পরিবহন ও স্থানীয় রুটে কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি। তবে চলছে মাহিন্দ্রা, ইজিবাইক, ব্যাটারিচালিত ভ্যানসহ ব্যক্তি মালিকানাধীন প্রাইভেটকার। এছাড়া দোকান-পাট সীমিত পরিসরে খোলা রয়েছে। তবে কাঁচা বাজারের মধ্যে অধিকাংশ মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না। তাছাড়া মাস্ক পরিধানে অনেকেরই অনীহা রয়েছে। লকডাউন সফল করতে দুপুর বারোটার দিকে প্রশাসনিক তৎপরতা লক্ষ্য করা গেছে।

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার ঘোষিত বিভিন্ন নির্দেশনা পালনসহ যানবাহন চলাচলের ক্ষেত্রে সরকারি নির্দেশনা অনুসরণ করা হচ্ছে কিনা এবং বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল আছে কিনা তা তদারকিতে দুপুর থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। জেলা প্রশাসকের নেতৃত্বে শহরের বিভিন্ন শপিংমল ও সড়কে দূরপাল্লার গনপরিবহনে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় সরকারি নীতিমালা অমান্য করায় জেলার ৭টি উপজেলায় মোট ১২ টি মোবাইল কোর্টের অভিযানে ৭০ টি মামলায় ৫৪ হাজার ৮শত টাকা জরিমানা আদায় করা হয়।

এদিকে সাতক্ষীরা সিভিল সার্জন ডা: হুসাইন সাফায়েত জানান,অন্যবারের তুলনায় এবারের করোনার প্রার্দুভাব বেশি থাকায় আমরা চেষ্টা করছি মানুষের সচেতনতা বৃদ্ধি করা।

তিনি আরো বলেন,সাতক্ষীরায় নতুন করে তিন জনসহ মোট আক্রান্ত ১১৯১ জন, মোট সুস্থ ১১৩৫, মোট মৃত্যু ৩৪, সাতক্ষীরা মেডিকেলে করোনার উপসর্গ নিয়ে ভর্তি ৩৩ জন, করোনার উপসর্গ নিয়ে মৃত্যু ২২০ জন। এ পর্যন্ত করোনার টিকা দেওয়া হয়েছে ৭৮ হাজার ৮শ ৫ জনকে।

একই রকম সংবাদ সমূহ

ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা

সাতক্ষীরা সদর উপজেলার কুলতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কক্ষের ছাদের একটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গাবিস্তারিত পড়ুন

সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক এবং একুশে টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি জি,এমবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত, দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
  • তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা
  • সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত
  • ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজার কালামের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মিছিল
  • চালক-পথচারীদের সচেতন করতে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো
  • নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ফিরে পেলেন আব্দুল মালেক গাজী
  • সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন করছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল