শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ত্রাণের দাবিতে বাস-মিনিবাস শ্রমিকদের মানববন্ধন

ত্রাণের দাবিতে সাতক্ষীরা বাস মিনিবাস শ্রমিকদের আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলামের সভাপতিত্বে বৃহস্পতিবার বেলা ১১ টায় বাসটার্মিনালের সামনের সড়কে শতাধিক শ্রমিক ত্রণের দাবিতে এই মানববন্ধন কর্মসূচি পালন করে।

অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ মাখছুর রহমান, সাবেক সভাপতি মীর মনিরুজ্জামান মনি, শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মহব্বত, শ্রমিক নেতা জুলফিকার হোসেন সবুজ, মোঃ সাইফুল ইসলাম, শ্রী সঞ্জয় দাশ, সনাতন শীল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, করোনায় সরকার ঘোষিত দীর্ঘ লকডাউনে সাতক্ষীরার বাস মিনিবাস শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। তারা শ্রমিক ইউনিয়নের কল্যাণ ফান্ডের অর্থ সাধারণ শ্রমিকদের জন্য বরাদ্দের আহবান জানান।

সাতক্ষীরা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলাম বলেন, টানা ১৭ দিন লকডাউনে বাস মিনিবাস বন্ধ থাকার কারণে ৩ হাজার শ্রমিকের পরিবার মানবেতর জীবনযাপন করছে। এখনো পর্যন্ত তাদের পাশে কেউ সহাতার হাত বড়ায়নি। এসময় তিনি সাধারণ শ্রমিকদের সহায়তায় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

একই রকম সংবাদ সমূহ

শারদীয় দুর্গোৎসবের শেষলগ্নে বাইনতলায় বন্ধু-স্বজনদের প্রাণের মেলবন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসবের বিদায়লগ্নেও উৎসবে ভাঁটা পড়ে না বাঙালির প্রাণের টানে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ২৪ অক্টোবর থেকে সাঁতার প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় আগামী ২৪ অক্টোবর থেকে মাসব্যাপী (অ-১৪) ফ্রি সাঁতারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বল্লি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলমের পূজা মন্ডপ পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার বল্লি ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী মোঃবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আলিপুর ইউনিয়নে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬’-এর শুভ উদ্বোধন
  • স্বাস্থ্যসেবায় যত্নের ছোঁয়া: সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় আইনজীবী সমিতির নির্বাচন সামনে রেখে বিএনপিপন্থী আইনজীবীদের প্রস্তুতি সভা
  • অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন
  • সাতক্ষীরার বেতনা নদীর তীরে দুই হাজার বৃক্ষরোপণ
  • সাতক্ষীরা পৌরদীঘিতে লাইফ জ্যাকেট ছাড়াই চলছে রাতের ঝুঁকিপূর্ণ যাত্রা
  • সাতক্ষীরায় প্রাইমারির নবনিযুক্ত শিক্ষকদের পদায়নপত্র তুলে দিলেন জেলা প্রশাসক
  • তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকারের পদক্ষেপ জানাতে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের সাথে বাকশিস নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার
  • সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত উদ্যোগ, সাতক্ষীরায় নিরাপদ সড়ক দিবসের প্রস্তুতি সভা
  • দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন