শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাতক্ষীরায় বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শনিবার সকাল ১১ টায় সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টার লেকভিউ পদ্মা হল রুমে ঢাকা হতে প্রকাশিত জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার ৬ বছর পদার্পনে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোঃ ইব্রাহিম খলিল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজা রশিদ। প্রধান অতিথি তার বক্তব্যে পত্রিকার উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করে বলেন, জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার ৬ বছর পদার্পনে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে আলোকিত হোক দেশ। তিনি আরও বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা।

আর এই পেশায় যারা জড়িয়ে আছেন আপনারা তথ্যভিত্তিক বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশের কল্যাণে কাজ করবেন বলে তিনি আহবান জানান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন বিজিবি সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা হতে প্রকাশিত দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ আবু আহমেদ, বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে আরও মুল্যবান বক্তব্য রাখেন সাতক্ষীরা হতে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি, এম, নুর ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা হতে প্রকাশিত দৈনিক পত্রদুত পত্রিকার সম্পাদক ও প্রকাশক লায়লা পারভিন সেজুতি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ স,ম, কাইয়ুম, বক্তব্য রাখেন সাতক্ষীরা শ্যামনগর উপজেলার ৫ নং কৈখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি, এম, রেজাউল করিম, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক আবু সাইদ।

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যমুনা টিভির জেলা প্রতিনিধি আকরামুল ইসলাম, দৈনিক ভোরের পাতা পত্রিকার স্টাফ রিপোর্টার গাজী ফারহাদ, দৈনিক এশিয়া বানী পত্রিকার জেলা প্রতিনিধি মাসুদুজ্জামান সুমন, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার বার্তা সম্পাদক মোঃ তুহিন হোসেন, দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার স্টাফ রির্পোটার খান নাজমুল হুসাইন, দৈনিক কালের চিত্র পত্রিকার চীফ রির্পোটার জাহিদ হোসাইন, দৈনিক গ্রামের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, দৈনিক প্রতিদিনের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোক্তার হোসেন, দৈনিক নবচেতনা পত্রিকার জেলা প্রতিনিধি হাসান গফুর, দৈনিক গনমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি আবির হোসেন লিয়ন, দৈনিক স্বাধীন মত পত্রিকার জেলা প্রতিনিধি সাইফুল আযম মামুন, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুস সালাম, সাংবাদিক সেলিম হোসেন। আরও উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা পৌর প্রেস ক্লাবের সভাপতি সরদার ইমররান হোসেন, সাধারণ সম্পাদক জুলফিকার আলি, জাহাঙ্গীর হোসেন, সোহাগ হোসেন, আলামিন গাজী, দেলোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক সহযোগীতায় ছিলেন, জাহাঙ্গীর আলম ও জাহিদ হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সাংবাদিক রবিউল ইসলাম রবি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী

সাতক্ষীরা জেলা প্রশাসনের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে দুধের শিশুকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন

ধর্মীয় ভাবগাম্ভীর্য, প্রার্থনা, আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সাতক্ষীরায় পরমেশ্বরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার

সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী রইচপুর ব্রিজের দুই পাশে দীর্ঘদিনের বেহালবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে জিএম নূর ইসলামের মৃত্যুতে শোক
  • সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত
  • সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু
  • জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভায় নজরুল বর্ষে নান্দনিকতার শ্রেষ্ঠত্বে সাতক্ষীরায় বৃহত্তর আয়োজনের প্রস্তুতি
  • সাতক্ষীরায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা
  • সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও
  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি