মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পরকীয়ার জেরে যুবককে শ্বাসরোধ করে হত্যা!

সাতক্ষীরায় আলমগীর হোসেন (২২) নামে এক যুবককে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ পাশ্ববর্তী এক পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৭ মে) সকালে সদর উপজেলার বকচরা গ্রামের আফছার আলীর পুকুর থেকে তার এ মরদেহ উদ্ধার করে পুলিশ। আলমগীর হোসেন বকচরা পশ্চিমপাড়ার নজরুল ইসলামের ছেলে।

নিহতের বড় ভাই পরিবহন শ্রমিক মহিবুল্লাহ জানান, তার ছোট ভাইয়ের সঙ্গে পাশের বালিয়াডাঙা গ্রামের জনৈক আব্দুল জলিলের স্ত্রীর পরকীয়া ছিল। এ নিয়ে বিরোধও হয়েছে কয়েকবার। ধারণা করা হচ্ছে পরকীয়ার জেরেই তার ভাইকে গলায় তার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন নিহতের মা সুফিয়া খাতুনের বরাত দিয়ে জানান, আলমগীর বৃহস্পতিবার রাত ৯টায় চা পান করার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। ভোরে তার মরদেহ দেখতে পেয়ে গ্রামবাসী পুলিশে খবর দেয়।

তিনি আরও জানান, পরকীয়ার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মিছিল

শাহ জাহান আলী মিটন : সারাদেশে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসীবিস্তারিত পড়ুন

চালক-পথচারীদের সচেতন করতে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: সড়ক দুর্ঘটনা কমাতে চালক ও পথচারীদের মধ্যে সচেতনতাবিস্তারিত পড়ুন

  • নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ফিরে পেলেন আব্দুল মালেক গাজী
  • সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন করছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল
  • সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন
  • সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • সাতক্ষীরার ​ধুলিহরে যুব প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র!