বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বন্ধুকে জবাই করে হত্যা, আদালতে সোহাগের স্বীকারোক্তি

কিশোর ইজিবাইক চালক সালাউদ্দিনকে গলা কেটে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত সোহাগ হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

আজ সোমবার বিকেলে সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোঃ জিয়ারুল ইসলাম তার জবানবন্দি লিপিবদ্ধ করেন।স্বীকারোক্তি প্রদানকারি আসামীর নাম সোহাগ হোসেন (১৪)।

সে সাতক্ষীরা সদরের রসুলপুরের শহীদুল ইসলামের ছেলে।মামলার তদন্তকারি কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক আহম্মদ আলী জানান, শনিবার বিকেল তিনটায় সাতক্ষীরা সদরের কাশেমপুর মালীপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে ইজিবাইক চালক কিশোর সালাউদ্দিনের গলা কাটা লাশ উদ্ধার করা হয়। ওইদিন সন্ধ্যায় শহরের পলাশপোলের সরকারি গোরস্থানের পাশ থেকে রসুলপুর গ্রামের সোহাগ হোসেনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা শাহজাহান সরদার বাদি হয়ে শনিবার রাতেই সোহাগ হোসেন এর নাম উলে-খসহ অজ্ঞাতনামা চার জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। সোমবার দুপুর একটার দিকে তাকে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। বিচারক মফিজুল ইসলামের নির্দেশে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোঃ জিয়ারুল ইসলাম ১৬৪ ধারা মোতাবেক তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। মাদক কেনার জন্য দেওয়া ২০০ টাকা ফেরৎ না পাওয়ায় বাড়িতে কেউ না থাকার সুযোগে শনিবার ভোরে সালাউদ্দিনকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে বলে জবানবন্দিতে উলে-খ করেছে। কিশোর আসামী হওয়ায় সাগরকে যশোরের পোলেরহাট সরকারি শিশু – কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, শনিবার দুপুরে সাতক্ষীরা সদরের কাশেমপুর মালিপাড়ার নিজ বসতঘরের মেঝেতে গলা কাটা অবস্থায় পড়ে থাকা ইজিবাইক চালক কিশোর সালাউদ্দিনের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিন সন্ধ্যায় হত্যাকারি হিসেবে সোহাগকে গ্রেপ্তার করলেও করোনা পরিস্থিতিতে আদালতের কার্যক্রম বন্ধ থাকায় তাকে রোববার সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা

সাতক্ষীরা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজার কালামের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ওয়্যারহাউজ পার্কিং ইয়ার্ডে পণ্যবাহী গাড়ি থেকে অবৈধ অর্থ আদায়,বিস্তারিত পড়ুন

  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মিছিল
  • চালক-পথচারীদের সচেতন করতে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো
  • নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ফিরে পেলেন আব্দুল মালেক গাজী
  • সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন করছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল
  • সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন
  • সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ