শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন

“দৃষ্টি মেলে দেখতে চাই সুন্দর পৃথিবীটাকে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় মরহুম আলহাজ্ব আব্দুর রশীদ এঁর স্মরনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে বিএনএসবি চক্ষু হাসপাতাল শিরোমণি খুলনা ও আল হুদা ট্রাস্ট সাতক্ষীরার সার্বিক তত্তাবধানে ও সাইটসেভার্স ও আল হুদা ট্রাস্ট’র অর্থায়নে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মরহুম আলহাজ্ব আব্দুর রশীদ এঁর স্মরনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো মনিরুজ্জামান, মরহুম আলহাজ্ব আব্দুর রশীদ এঁর পরিবারের সদস্য কন্যা সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রওশানারা রুবি, মেরিন ইঞ্জিনিয়ার মো. সিদ্দিক উল্লাহ, হাফেজ শফি উল্লাহ, হাফেজ হাবিবুল্লাহ, গুলশানারা, জাহানারা ও মনিরুল ইসলাম প্রমুখ। বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন বিএনএসবি চক্ষু হাসপাতাল শিরোমণি খুলনা’র ডা. সেলিনা আক্তার, ডা. অজয় সেন ও পাবলিক রিলেশন অফিসার মীর মিজানুর রহমানসহ একদল চিকিৎসকবৃন্দ। সাতক্ষীরায় মরহুম আলহাজ্ব আব্দুর রশীদ এঁর স্মরনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমে সেবার জন্য ১ হাজার চক্ষু রোগী চিকিৎসা সেবা নিতে রেজিস্ট্রেশন করেছে। চক্ষু পরীক্ষা শেষে চশমা ওষুধ দেওয়া হবে এবং যাদের ছানি ও লেন্স অপারেশন দরকার সেই সব রোগীদের খুলনাতে নিয়ে যাওয়া হবে। সাতক্ষীরায় মরহুম আলহাজ্ব আব্দুর রশীদ এঁর স্মরনে এবং তাঁর রুহের মাগফিরাত কামনার জন্য অসহায় চক্ষু রোগীদের সেবার জন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মরহুম আলহাজ্ব আব্দুর রশীদ এঁর স্মরনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর পরিবার, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. খায়রুল বাসার।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব

কার্যক্রম নিষেধাজ্ঞা থাকার কারণে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি আওয়ামী লীগ।বিস্তারিত পড়ুন

সরকার ক্ষমতাবান নয়, দায়িত্বপ্রাপ্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি রাজনীতি করে মানুষের জন্য, দেশের জন্য। বিএনপিরবিস্তারিত পড়ুন

কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে রিম্পা (২১) নামের এক সাজাপ্রাপ্ত নারীবিস্তারিত পড়ুন

  • সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ
  • এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
  • চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে
  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’