রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় যুব মহিলালীগের জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ যুব মহিলা লীগ সাতক্ষীরা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ যুব মহিলালীগের সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সাবিহা হোসেনের সঞ্চালনায় জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহা দিবা খান সাথী’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

১৫ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবার, ২১ আগস্টে শহীদ, শহীদ জাতীয় চারনেতাসহ মহান মুক্তিযুদ্ধে শহীদ এবং প্রয়াত আওয়ামীলীগের নেতা-কর্মীদের রুহের মাগফিরাত কামনা করে প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগ বহু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে রাস্ট্রীয় ক্ষমতায় এসেছিল বলেই বাংলাদেশ আজ তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়নশীল দেশের কাতারে দাঁড় করিয়েছেন জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। দেশে বহু মেঘা প্রকল্প বাস্তবায়ন করেছেন জননেত্রী শেখ হাসিনা।

স্বপ্নের পদ্মাসেতু, কর্ণফূলি টানেল, বঙ্গবন্ধু স্যাটালাইটসহ দেশের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। জননেত্রী শেখ হাসিনা মহিলাদের অনেক সম্মানিত করেছেন। দেশের বিভিন্ন সেক্টরে বড় বড় পদে অধিষ্ঠিত করেছেন। দেশ ও জাতির উন্নয়নে বাংলাদেশে বারবার দরকার শেখ হাসিনা সরকার। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারও জননেত্রী শেখ হাসিনাকে রাস্ট্রীয় ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান এমপি রবি।

উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক সাংসদ সদস্য প্রখ্যাত নারী নেত্রী নাজমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইসরাত জাহান নাছরিন, যুগ্ম সাধারণ সম্পাদক জেদ্দা পারভীন খানম রিমি, সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা লিলি, শারমীন সুলতানা শরমী, নাসরিন সুলতানা ঝরা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তানিয়া হক শোভা, সহ দপ্তর সম্পাদক পারভিন খানম মিশু, নির্বাহী সদস্য মির্জা রাফিয়া, লাবনী চৌধুরী, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভিন সেঁজুতি, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা প্রমুখ।

সম্মেলনের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে সম্মেলনের শুভ সূচনা করেন অতিথিবৃন্দ। সম্মেলনের দ্বিতীয় সেশনে বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক সাংসদ সদস্য প্রখ্যাত নারী নেত্রী নাজমা আক্তার’র সভাপতিত্বে শুরু হয়।

এসময় তিনি বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং সম্ভাব্য সময়ে জেলা কমিটি ঘোষণা করার কথা ঘোষণা করেন। সম্মেলনে জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও জেলা যুব মহিলা লীগের নেতৃবৃন্দরাসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেবিস্তারিত পড়ুন

নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ

“স্বপ্ন যেখানে সার্থক”—এই প্রত্যয়কে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে নরসিংদীর মনোহরদীতে বি.জে.এস.এম মডেলবিস্তারিত পড়ুন

  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক
  • জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম