মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় লকডাউনের নবম দিনেও পুলিশের কঠোর অবস্থান

সাতক্ষীরায় এক সপ্তাহ লকডাউন শেষে দ্বিতীয় মেয়াদের লকডাউন শনিবার (১২ জুন) থেকে শুরু হয়েছে।
আগামি ১৮ জুন মধ্যরাত পর্যন্ত জেলাব্যাপী এই লকডাউন বলবৎ থাকবে। দ্বিতীয় মেয়াদের লকডাউনে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কেনাকাটার সময় এক ঘন্টা এগিয়ে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত করা হয়েছে।

জেলায় প্রতিদিনই করোনা সংক্রমন বাড়ছে। এমন পরিস্থিতিতে করোনার লাগাম টানতে প্রশাসনকে কিছুটা কঠোর হতে দেখা গেছে। মোড়ে মোড়ে চলছে তল্লাশী। শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশি চেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রণ করছে। তবে, হাট বাজার গুলোতে ভিড় লক্ষণীয়। তারা যেন কিছুতেই স্বাস্থ্য বিধি মানতে চাচ্ছেন না। এছাড়া লকডাউনের মধ্যে দোকানপাট খোলা রাখা, স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে জেলার বিভিন্ন স্থানে চলছে ভ্রাম্যমান আদালতের অভিযান।
এদিকে,ভোমরা স্থলবন্দরেও সীমিত পরিসরে চলছে আমদানী-রপ্তানী কার্যক্রম। তবে ভারতীয় চালক ও হেলপাররা যাতে খোলামেলা ঘুরে বেড়াতে না পারেন সে জন্য পুলিশ ও বিজিবির নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

এদিকে, দ্বিতীয় মেয়াদে ৭ দিন লকডাউনের দ্বিতীয় দিনে শহরতলীর কদমতলায় কঠোর অবস্থান নেয় পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলামের নেতৃত্বে শহরের সাতক্ষীরা-যশোর মহাসড়কের কদমতলা বাজারস্থ ৩ রাস্তার মোড়ে বাঁশ, চেয়ার, বেঞ্চ বসিয়ে ব্যারিকেড দেন। এসময় জনসচেতনতামূলক প্রচার প্রচারণা ও মটরসাইকেল নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করে পুলিশ।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম করোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা, সামাজিক দূরত্ব বজায় থাকা ও স্বাস্থাবিধি মেনে চলা, জনসমাগম না করা, মুখে মাস্ক পরিধান করা ও প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের না হওবার জন্য জনসাধারণকে আহবান জানান।

সাতক্ষীরা জেলায় আরোপিত বিধি-নিষেধ প্রতিপালনে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

রবিবার লকডাউনের নবম দিনে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের তালতলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল

শিশুদের পুষ্টির চাহিদা পূরণ, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ এবং নিয়মিত উপস্থিতিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক ফল ব্যবসায়ীরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • সাতক্ষীরার ​ধুলিহরে যুব প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র!
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • বিচারিক কার্যক্রম দ্রুত ও কার্যকর করতে সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন
  • সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’ প্রকল্প পরিচিতি সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সার্কিট হাউজ মোড় শাখার অফিস উদ্বোধন ও কমিটি গঠন