বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শ্যামনগরে র‍্যাবের ওপর গ্রামবাসীর হামলা, আহত ৬

সাতক্ষীরার শ্যামনগরে মাদক উদ্ধারে গিয়ে গ্রামবাসীর হামলায় র‍্যাবের দুই সদস্যসহ ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ পাঁচজনকে আটক করেছে র‍্যাব। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (১৬ জুলাই) রাত ২টায় উপজেলার রমজাননগর ইউনিয়নের রমজাননগর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন জানান, রাতে মাদক উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিজিবি ও র‍্যাবের সোর্সদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে স্থানীয় গ্রামবাসীরা তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় র‍্যাবের সদস্যরা সাদা পোশাকে সেখানে গেলে তারাও হামলার শিকার হন। পরে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করি। এ ঘটনায় র‍্যাবের দুই সদস্যসহ ছয়জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় চেয়ারম্যান ও এক ইউপি সদস্যসহ কয়েকজনকে আটক করেছে র‍্যাব।

র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের ইনচার্জ মেজর শরিফ বলেন, র‍্যাবের একটি টহল দল রাতে ওই এলাকায় অভিযানে গেলে স্থানীয়দের প্রতিরোধের মুখে পড়ে। পরে অতিরিক্ত ফোর্স গিয়ে তাদের সেখান থেকে তাদের ফিরিয়ে আনেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় চেয়ারম্যানসহ কয়েকজনকে ক্যাম্পে আনা হয়েছে।

এসময় কেউ আহত হয়েছেন কি-না জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

একই রকম সংবাদ সমূহ

যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কোনো ধরনের যাচাই-বাছাই নাবিস্তারিত পড়ুন

এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচণারবিস্তারিত পড়ুন

দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকারবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি
  • ৫০৬ কোটি টাকা বিদ্যুৎ বিলের ঘটনায় জিএম বরখাস্ত, ফোন করে মন্ত্রীর দুঃখ প্রকাশ
  • ২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • ৬৮ শতাংশ নারী বাবার বাড়িতেও সহিংসতার শিকার হন
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ