বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সাংবাদিকদের সাথে ইণ্টার্ন চিকিৎসক পরিষদের মতমিনিময়

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ এর উদ্যোগে এক মতমিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন, ইন্টার্ন চিকিৎসক পরিষদ এর সভাপতি ডা. সুমন কুমার শীল, সাধারণ সম্পাদক ডা. বসিফুর রহমান।

মতবিনিময় সভায় ইন্টার্ন চিকিৎসকরা বলেন, সম্প্রতি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি’র সুপারিশে এবং তত্ত্বাবধায়ক এর অনুমোদনক্রমে ইচিপের কমিটি অনুমোদন করা হয়।
কিন্তুু এই কমিটির বিপক্ষে কিছু স্বার্থান্বেষী মহল অপ্রচার করে যাচ্ছে। আগামী ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আমাদের পুরো মাস ব্যাপি কর্মসূচী ঘোষণা করেছি। পথ শিশুদের খাবার বিতরণ, বৃক্ষরোপনসহ বিভিন্ন কার্যক্রম আমরা হাতে নিয়েছি। হসপিটালের সকল রোগীদেরকে ১৫ আগস্ট উপলক্ষে খাবার দেয়া হবে। আমাদের নিরলস পরিশ্রমে সামেকে করোনা রোগী এখন অনেক কম এবং রোগীর স্বজনরা খুশি। করোনাকালে মনোবল বৃদ্ধিতে সকলের সহযোগিতা চান তারা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, বাংলাভিশনের আসাদুজ্জামান আসাদ, প্রেসক্লাবের সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, দৈনিক কল্যানের সাতক্ষীরা জেলা প্রতিনিধি কাজী শওকাত হোসেন ময়না, আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মানব কন্ঠের অসীম বরণ চক্রবর্তী, সময়ের আলোর সাতক্ষীরা প্রতিনিধি কাজী শহিদুল হক রাজু প্রমূখ।

এসময় ইচিপ এর সহ-সভাপতি ডা. আরাফাত আহমেদ, ডা. নাজমুস সাকিব চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক ডা: পল্লব রায়, সাংগঠনিক সম্পাদক ডা: আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ডা: মীর সাজিদ শফিক, দপ্তর সম্পাদক ডা: মাসুম বিল্লাহ, সদস্য ডা: আয়েশা সিদ্দিকা প্রমূখ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট শিলতলা গ্রামের লুৎফর রহমান (৫৬) নামের এক কৃষকেরবিস্তারিত পড়ুন

দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী

৫ আগস্ট ২০২৪—সরকার পতনের দিন সন্ধ্যায় সাতক্ষীরা জেলা কারাগারের ফটক ভেঙে বেরিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা

দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়
  • ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা
  • সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরার ধুলিহরে জনগনের ভালোবাসায় সিক্ত হলেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল