সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ১০০ ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল ঘরের চাবি

“আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার” এই স্লোগানকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আবাসন সুবিধার আওতায় আনার জন্য ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গণভবন থেকে এই গৃহ হস্তান্তর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

রবিবার (২০ জুন) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রান্তে জেলা প্রশাসনের আয়োজনে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তানজিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম.এম মাহমুদুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ জোহরা, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্মা, এনডিসি আজহার আলী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন, সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. শামছুর রহমান, ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী আব্দুল গফুর প্রমুখ।

অনুষ্ঠানে সাতক্ষীরা সদর উপজেলায় ১০০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে একক গৃহ দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কার্যালয় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সাতক্ষীরা জেলায় ৬৬৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে একক গৃহ দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হচ্ছে। একযোগে সাতক্ষীরা জেলাসহ সারা দেশে মুজিববর্ষ উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে দেশের মোট ৫৩ হাজার তিনশ’ ৪০টি ভূমিহীন পরিবার জমিসহ ঘর পাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গৃহহীনদের বাড়ি প্রদান কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে ভূমিহীন পরিবারগুলো তাদের কাঙ্খিত স্বপ্নের বাড়ি পাচ্ছেন। বিশ্বে এই দ্বিতীয় বারের মতো ভূমিহীন ও গৃহহীন পরিবাগুলোর মধ্যে একই সঙ্গে এই বিপুল সংখ্যক গৃহ হস্তন্তর করেছে। বাংলাদেশ আওয়ামীলীগ সরকার গৃহহীন মানুষের সমস্যা মোকাবেলায় কীভাবে এগিয়ে যাচ্ছে এটি তার ইঙ্গিত দেয়।

এসময় জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের তালতলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল

শিশুদের পুষ্টির চাহিদা পূরণ, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ এবং নিয়মিত উপস্থিতিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক ফল ব্যবসায়ীরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • সাতক্ষীরার ​ধুলিহরে যুব প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র!
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • বিচারিক কার্যক্রম দ্রুত ও কার্যকর করতে সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন
  • সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’ প্রকল্প পরিচিতি সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সার্কিট হাউজ মোড় শাখার অফিস উদ্বোধন ও কমিটি গঠন