রবিবার, আগস্ট ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন : সভাপতি বাবলু, সম্পাদক বাবু

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৯টায় সমিতির কার্যালয়ে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, কার্যনির্বাহী পরিষদের ১২টি পদের বিপরীতে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৪৮১ জন ভোটারের মধ্যে ৪৭৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে দ্বিতীয়বারের মতো ২৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শেখ আব্দুল মান্নান বাবলু তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম নবী পেয়েছেন ১৯৪ ভোট।

সহ-সভাপতি পদে এস এম ইয়াহিয়া আলম (২৭৩ ভোট) এবং আব্দুর রহমান (২২৪ ভোট) বিজয়ী হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বী এনায়েত করিম পেয়েছেন ১৭৯ ভোট এবং কাজী শাহাদাত হোসেন মাসুম পেয়েছেন ১১৪ ভোট।

সাধারণ সম্পাদক পদে দ্বিতীয়বারের মতো সাইফুল ইসলাম বাবু ২৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. কামরুল ইসলাম পেয়েছেন ১৭২ ভোট এবং এম শফিকুল পেয়েছেন ৩০ ভোট।

যুগ্ম-সম্পাদক পদে আবু সাঈদ ২৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেবাশীষ সরকার পেয়েছেন ২১৮ ভোট।

সহ-সম্পাদক পদে মেহেদী হাসান ২৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিধান চন্দ্র মন্ডল পেয়েছেন ২০৬ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে ইসমাইল হোসেন ৩২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সাত্তার পেয়েছেন ১২১ ভোট।

কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নরেশ মল্লিক।

সদস্য পদে বিজয়ী হয়েছেন আরাফাত হোসেন (৩২২ ভোট), মো. আবু রায়হান (২৭৯ ভোট), খুরশিদুজ্জামান লাবু (২৫৪ ভোট), মনিরুল ইসলাম (২৪৫ ভোট) এবং হারুন অর রশিদ বাচ্চু (২২৯ ভোট)।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মোঃ আব্দুস সবুর। এছাড়া কমিশনের অন্যান্য সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট স. ম. মমতাজুর রহমান মামুন, আ. ক. ম. সামছুদ্দোহা খোকন, মোঃ ফকরুল আলম বাবু, মোঃ আবুল বাসার, আজমির হোসেন রোকন, সাহেদুজ্জামান সাহেদ, এম আব্দুস সালাম, মোস্তাফিজুর রহমান অনিক, এম এ হাসান, শংকর কুমার মজুমদার ও রাব্বি আহম্মেদ।

সকাল০৮ থেকে বিকাল ০৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে সুষ্ট ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশনার সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি

সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের নিউমার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত সড়কের দু’পাশে নির্মাণাধীন ড্রেনের অস্বাভাবিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের সিইও রাকেশ মল্লিকের মেহেরপুরে বদলিতে স্বস্তি

সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাকেশ মল্লিককে মেহেরপুরে বদলি করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

এসিড সারভাইভরদের সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় ‘সেতুবন্ধন গড়িবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন
  • সাতক্ষীরা জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে প্রাণসায়ের খালধারে বৃক্ষরোপণ
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সাতক্ষীরায় ‘ইউথ কার্নিভাল-২০২৬’ অনুষ্ঠিত
  • “তারেক মঞ্চ” সাতক্ষীরা সদর থানা আহ্বায়ক কমিটির অনুমোদন
  • সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত
  • সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • সাতক্ষীরার শাল্যে দাখিল মাদ্রাসায় আমের চারা বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ
  • সাতক্ষীরায় পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা বৃদ্ধিতে বিআরটিএর প্রশিক্ষণ কর্মশালা