শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে বই বিক্রয়ে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহা: আবদুল গনির বিরুদ্ধে ‘ছন্দ ছড়ায় রাসেল সোনা’ বই বিক্রিতে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলার ২০১ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের স্বাক্ষরিত অভিযোগ থেকে এ তথ্য জানা গেছে। গত ১৭ অক্টোবর প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় সকল শিক্ষকদের বাধ্যতামূলক এই বই ক্রয় করতে বলেন তিনি।

সূত্রে জানাগেছে, প্রতি প্যাকেটে ০৬ টি করে বই দিয়ে তিনি মূল্য নেন ৩০০০/- টাকা। বইয়ের মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা। কিন্তু তিনি ৬ লক্ষ টাকায় তা বিক্রয় করে প্রায় ৫ লক্ষ টাকা আত্মসাৎ করেন। সংক্ষুব্ধ শিক্ষকরা আরও জানান ১ টি বইয়ের মূল্য ১ শত টাকা। এ হারে এক প্যাকেট বইয়ের মূল্য ৬ শত টাকা, কিন্তু শিক্ষা অফিসার মোহা: আবদুল গনি অনিয়মের আশ্রয় নিয়ে ৬ শত টাকার বই ৩ হাজার টাকা বিক্রয় করেন। এ অনিয়ম পাকাপোক্ত করতে বইয়ের নির্ধারীত মূল্যের স্থানে টেম্পারিং করে তিনি কৌশলে ৫ শত টাকা লেখেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, দুর্যোগ মন্ত্রণালয় কর্তৃক ‘ছন্দ ছড়ায় রাসেল সোনা’ নামের ছয় পিসের চটি বই প্রকাশ করা হয়েছে। ওই বই সেট প্রত্যেক স্কুলের জন্য কিনতে শিক্ষা মন্ত্রণালয়ের কোন পরিপত্র না থাকলেও প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় সকল শিক্ষকদের বাধ্যতামূলক এই বই ক্রয় করতে বলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহা: আবদুল গনি। বই সেটটির সর্বচ্চ্য বাজার মূল্য ৯শত থেকে এক হাজার হতে পারে। কিন্তু শিক্ষা অফিসার মোহা: আবদুল গনি মাস্টাররোল তৈরি করে ওই বই ৩ হাজার টাকা দরে সদরের ২০১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাঝে বিক্রি করেছেন। কিন্তু মাস্টার রোলে টাকার অংকের ঘর ফাঁকা রেখে আমাদের কাছ থেকে স্বাক্ষর করিয়ে নিয়েছেন।

প্রধান শিক্ষক আরো জানান, পূর্বে ৩২টি বই ও ৩২ টি ছবি সেট ৬ হাজার টাকায় ক্রয় করেছি। সেখানে মাত্র ৬টি চটি বই উপজেলা শিক্ষা অফিসার মহোদয় আমাদের কাছে জোর করে ৩ হাজার টাকা দরে বিক্রি করেছেন। জোর করে বই বিক্রয়ের বিষয়ে প্রধান শিক্ষক বলেন, আমরা চাকরি করি আমাদের কিছু করার নেই, আমরা নিরুপায়। তথ্যদাতা প্রধান শিক্ষক সাংবাদিকদের আরো জানান, আমি শিক্ষা অফিসার মোহা: আবদুল গনি স্যারের কাছে জানতে চেয়েছিলাম, স্যার ৩হাজার টাকায় ‘ছন্দ ছড়ায় রাসেল সোনা’ বই কিনবো তা আমাদের বাজেট কোথায়? জবাবে শিক্ষা অফিসার প্রধান শিক্ষাককে পরামর্শ দেন আপনারা সিলিপের টাকা থেকে এই বই কিনবেন।

বই বিক্রয়ের বিষয়ে শিক্ষা অফিসার মোহা: আবদুল গনির কাছে জানতে তার ব্যবহৃত মুঠোফোন (০১৭১২ ৬১৭১৫৪) নাম্বারে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, শিক্ষা অফিসার মোহা: আবদুল গনিকে দূর্নীতি ও অনিয়মের দায়ে গত ১১ সেপ্টম্বর ২৩ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বরিশালের হিজলা উপজেলায় শাস্তিমূলক বদলি ও স্ট্যান্ড রিলিজ করা হয়। পরবর্তীতে ১৪ সেপ্টম্বর ২৩ তারিখে পুনরায় একই জেলার মেহেন্দীগঞ্জ উপজেলায় বদলীর আদেশ প্রদান করেন। পরবর্তীতে প্রভাবশালী এ শিক্ষা কর্মকর্তা ক্ষমতার জোরে বদলী ঠেকিয়ে দেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী

সাতক্ষীরা জেলা প্রশাসনের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে দুধের শিশুকেবিস্তারিত পড়ুন

তালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুর রহমান

জলদস্যুদের হামলা ও হুমকি, খাসজমি বন্দোবস্ত, পানি সংকট এবং নদী-খালের নাব্যতাসহ নানাবিস্তারিত পড়ুন

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়েবিস্তারিত পড়ুন

  • স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
  • পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে: হুমায়ুন কবির
  • অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • প্রধানমন্ত্রীকে কটূক্তি : সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, তোলা হলো আদালতে
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী
  • দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু, খসড়া মুদ্রণে
  • প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ
  • ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্রতিমন্ত্রী অমিত