বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের আয়োজনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা

সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের উদ্যোগে (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

বৃহঃবার (১৫ই ডিসেম্বর) বিকাল ৩টায় সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয় পলাশপোলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি এস এম মহিদার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি
হিসাবে বক্তব্য রাখেন দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি জি এম নূর ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বঙ্গবন্ধুর নেতৃত্বে ৩০ লক্ষ রক্তের বিনিময়ে বাঙালী জাতি এদেশ স্বাধীন করেছে। আর এই স্বাধীন দেশ রক্ষা করার
দায়িত্ব আমাদেরই। স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করাই কঠিন। আমাদের কষ্টার্জিত এই স্বাধীনতা রক্ষা করতে বাংলার আবাল বৃদ্ধ বণিতা সকলকে যার যার জায়গা থেকে আমাদের অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দৈনিক পত্রদূত পত্রিকার উপদেষ্টা সম্পাদক, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সাপ্তাহিক মুক্তস্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবুল কালাম। সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কে এম
আনিছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তিলাওয়াত করেন সহ সাংগঠনিক সম্পাদক রমজান আলী।

আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সদস্য দি পিপুলস টাইমস পত্রিকার বিশেষ প্রতিনিধি এড. জি এম সোহারাব
হোসাইন, মাতৃজগৎ পত্রিকার জেলা প্রতিনিধি ইদ্রিস আলী,পাটকেলঘাটা শাখার সাধারণ সম্পাদক মখফুর রহমান জান্টু। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ হাসান গফুর,
সমাজকল্যাণ সম্পাদক শাহনেওয়াজ মাহমুদ রনি, কার্যকরী সদস্য শহিদুল ইসলাম শহিদ, শেখ রেজাউল ইসলাম বাবলু, সরদার জিল্লুর রহমান। সদস্য
ফিরোজ হোসেন, সাইফুল আযম খান মামুন, আব্দুস সালাম, মনিরুজ্জামান, মোঃ কামাল উদ্দীন সরদার, গোলাম মোস্তফা, এম এম হায়দার আলী, সুজাউল হক, হাবিবুল্লাহ বাহার, শফিকুল ইসলাম,
জিয়াউর রহমান, জি এম মনিরুল ইসলাম, মোঃ ফারুক হোসেন, মোঃ লাল্টু প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ
  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল