মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা ট্রাক ট্যাংকলরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত) ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং খুলনা- ৭৬৪) এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৮ টা হতে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত নারিকেল তলাস্থ কার্যালয়ে বিরতিহীনভাবে এ ভােট অনুষ্ঠিত হয়।

১৬৭১ জন ভোটারের মধ্যে ৮৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে হরিণ প্রতিক নিয়ে মো. আমিনুর রহমান ৪৬৪ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম মোস্তফা বাঘ প্রতিকে পেয়েছেন ২৭০ ভোট। সহ-সভাপতি পদে রেজাউল ইসলাম রেজা খেজুর গাছ প্রতিকে ৪৬৭ ভোট জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোস্তাফিজ বাইসাইকেল প্রতিকে পেয়েছেন ২১০ ভোট।

সাধারণ সম্পাদক পদে আনারস প্রতিকে মজনু সরদার ৬৪৭ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওয়াহিদুজ্জামান আহাদ ছাতা প্রতিকে পেয়েছেন ৩৩ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল গফফার গরুর গাড়ী প্রতিকে ৩৫৫ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আব্দুল সালাম মাছ প্রতিকে ৩২৩ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক এরশাদ আলী সানা প্রজাপতি প্রতিকে ৩১৫ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাবলু রহমান কলস প্রতিক ৩০৫ ভোট পেয়েছেন।

সড়ক সম্পাদক পদে মো. ইকবাল হোসেন বাস প্রতিক ৩৫৩ ভোট পেয়ে জয়লাভ করেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুন কবির শাপলা প্রতিক ৩৩১ ভোট পেয়েছেন।
কোষাধ্যক্ষ পদে মো. কালাম হোসেন টেবিল ঘড়ি প্রতিকে ৩৩৬ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহাজান শেখ ফুটবল প্রতিকে ২৮৩ ভোট পেয়েছেন।

অফিস সম্পাদক পদে আব্দুর রশিদ হাতপাখার প্রতিকে ৪০৯ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আহাদ আলী পেয়েছেন ২০২ ভোট পেয়েছেন।

কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোঃ বিল্লাল হোসেন, মো. আল-আমিন, মো. ফরহাদ হোসেন, মোঃ জোহর আলী, সুশংকর কুমার দাস, বিল্লাল মিয়া, মোঃ মনিরুল ইসলাম, মোঃ শাকিল হোসেন।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কতদূর এগিয়েছে, তা জানতে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনেরবিস্তারিত পড়ুন

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত এবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি

ভালো ভোট করার কমিটমেন্টে নির্বাচন কমিশন অটল রয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারবিস্তারিত পড়ুন

  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার
  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে