বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা পর্যায়ে শিল্পকলা প্রতিযোগিতা-২০২৪ ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি: দেশ ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে সাতক্ষীরা জেলা পর্যায়ে শিল্পকলা প্রতিযোগিতা-২০২৪ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসন সাতক্ষীরা ও জেলা শিল্পকলা একাডেমির সাতক্ষীরার যৌথ আয়োজনে ১২ জুন বুধবার সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে জেলা পর্যায়ে শিল্পকলা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রায় তিন শত প্রতিযোগির অংশ গ্রহনে রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, লোক সঙ্গীত, সাধারণ নৃত্য/ সৃজনশীল নৃত্য, লোক নৃত্য, শাস্ত্রীয় নৃত্য, একক আবৃত্তি (কবিতা/ছড়া), একক অভিনয়, চিত্রাঙ্কন, গণজাগরণের গান, দেশাত্মবোধক গান/ ভাষার গান, মুক্তিযুদ্ধ ভিত্তিক/ বঙ্গবন্ধুকে নিয়ে গান/ গণ সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে বিকাল সাড়ে ৪টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিলটনের সঞ্চালনায় পুরস্কার বিরতণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন জেলা পর্যায়ে শিল্পকলা প্রতিযোগিতা-২০২৪ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তৃণমূল পর্যায় থেকে উঠে আশা সকল প্রতিযোগিদের ধন্যবাদ জানাই। সাংস্কৃতিক জগতে সাতক্ষীরা জেলা অনেক সমৃদ্ধ। ইতোপূর্বে যারা জেলা পর্যায় থেকে জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করে সাতক্ষীরা জেলার মুখ উজ্বল করেছে। আমি আশা করি এবারও জেলা পর্যায়ে অংশ গ্রহণকারী বিজয়ীরা জাতীয় পর্যায়ে পুরস্কার অর্জন করে, এই জেলার সুনাম ধরে রাখবে। সে জন্য আমি সকলের প্রতি শুভ কামনা জানাই।জেলা পর্যায়ে শিল্পকলা প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জেলা ফাইজা হোসেন অন্মেষা, আবু আফ্ফান রোজ বাবু, শহিদুল ইসলাম, শামিমা পারভিন রত্না, মনজুরুল হক, শ্যামল কুমার সরকার, চৈতালী মূখার্জী, কামরুল ইসলাম, নাহিদা পারভিন পান্না, পল্টু বাশার, মনিরুজ্জামান ছট্টু, দীলরুবা রোজ, অর্পিতা রায় প্রমুখ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে সনদ ও বই উপহার প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী