শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে কালো পতাকা মিছিল

আবু সাঈদ, সাতক্ষীরা: অবৈধ সরকারের অধিনে ৭ জানুয়ারি প্রত্যাখ্যান ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি হিসেবে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকাল ৩ টার সময় সাতক্ষীরা শহরের ইটাগাছা মোড় হইতে বিশাল একটি র‌্যালি নিয়ে সাতক্ষীরা শহরের বিভিন্ন সড়ক পরিদক্ষণ করে ইটাগাছা হাটের মোড়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এড. সৈয়দ ইফতেখার আলী সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব ও লাবসা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল আলীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আলীপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ, যুগ্ন আহ্বায়ক শেখ তারিকুল হাসান, যুগ্ন আহ্বায়ক মৃণাল কান্তি রায় প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর বিএনপির সদস্য সচিব তাসকিন আহমেদ চিসতি, সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এড. নুুরুল ইসলাম, আশাশুনি বিএনপির আহ্বায়ক হেদায়াতুল ইসলাম, জেলা যুব দলের সমন্বয় ও কাউন্সিলর আইনুল ইসলাম নাল্টা, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডবলু, সাবেক সাধারণ সম্পাদক এইচআর মুকুল, সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর শফিকুল আলম বাবু।

জেলা ছাত্রদলের সভাপতি সজিব, মহিলা দলের ছালেকা হক কেয়া, জেলা কৃষকদলের আলী হোসেন। এসময় বক্তাগণ বলেন, অবৈধ সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের অধিনে নির্বাচন দেওয়া ও বর্তমান সরকারের পদত্যাগের দাবি। ৭ জানুয়ারির প্রহসন নির্বাচন বাতিল করা সহ দেশ ও নেত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপির সকল নেতৃবৃন্দ মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান।

যতদিন পর্যন্ত এ দাবি না মানবে ততদিন দেশের জনগনকে নিয়ে এই অবৈধ সরকারের বিরুদ্ধে আমরা শোচ্চার থাকব ইনশাআল্লাহ। অনুষ্ঠানের পূর্বে বিভিন্ন এলাকা থেকে বিএনপি সহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাধ্যমে খন্ড খন্ড মিছিল এসে অনুষ্ঠানস্থলে সমবেত হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর

সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন

বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

যশোরের বেনাপোলে মুরগিবাহী একটি ভ্যান থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ডবিস্তারিত পড়ুন

সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের ছাদে ‘সৌর বিদ্যুৎ প্যানেল’ স্থাপন করা সম্ভব, সেসব প্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন

  • শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • কক্সবাজারে অগ্নিকাণ্ড, টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০
  • চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: চিফ হুইপ
  • ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • কক্সবাজারে রিসোর্টের আগু.ন নিয়ন্ত্রণে, নিহ.ত বেড়ে ৬
  • মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি
  • সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি
  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ
  • দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের
  • বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ