রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল

ফিরোজ হোসেন,সাতক্ষীরা : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিবস উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনায় এবং সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থ্যতা কামনায় সাতক্ষীরায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) বিকালে শহরের পরিবহন কাউন্টার এলাকায় জেলা বিএনপি যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসানের বাসভবনে জেলা বিএনপির আয়োজনে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসানের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ মো. শহিদুল আলম। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এড.মোজাম্মেল হোসেন তোজাম, দেবহাটা থানা বিএনপির সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সাবেক যুবদলের সভাপতি আবুল হাসান হাদী, জেলা যুবদলের সমন্বয়ক পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, পৌর বিএনপির আহবায়ক মাছুম বিল্লাহ শাহীন, জেলা যুবদলের সহ সমন্বয়ক ফরিদুজ্জামান ফরিদ, আলিমুজ্জামান আলিম, শহর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা গোলাম ফারুক বাবু,জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব,, সদর থানা যুবদলের সদস্য সচিব শেখ মনিরুজ্জামান প্রিন্স, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, পৌর স্বেচ্ছাসেবক দলনেতা শিবলু রহমান, রুহুল আমিন,বিএনপিনেতা নুর মোহাম্মদ পাড় প্রমুখ । সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা কৃষকদলের সাবেক সভাপতি আহসানুল কাদির স্বপন । এসময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিবস উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় ছাত্র এবং সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থ্যতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে প্রধান তার বক্তব্যে বলেন, বেগম খালেদা মুক্ত হয়েছে। আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। দেশকে আধুনিক ও স্বনির্ভর দেশ গড়তে সকলকে কাজ করতে হবে।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
  • সংরক্ষিত এমপি ফেরদৌসীর আসন শূন্য ঘোষণা
  • মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার