বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রথম আলোর সম্পাদকসহ অভিযুক্তদের বিচারের দাবীতে

সাতক্ষীরা জেলা মৎস্যজীবী লীগের মানববন্ধন

দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকা দৈনিক প্রথম আলোর সম্পাদকসহ অভিযুক্তদের বিচার চেয়ে আওয়ামী মৎস্যজীবী লীগ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় আওয়ামী মৎস্যজীবী লীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সংগঠনের সভাপতি মীর আজহার আলী শাহীন’র সভাপতিত্বে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দৈনিক প্রথম আলো দীর্ঘদিন ধরে সরকারবিরোধী লেখনীর মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাঁধাগ্রস্থ করছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত দিয়ে দেশ যখন উন্নয়নশীল দেশের কাতারে দাঁড়িয়েছে। ঠিক সেই মুহুর্তে দেশের একটি কুচক্রী মহল দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে মরিয়া হয়ে নানামুখী ষড়যন্ত্র ও দেশবিরোধী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। একজন শিশুর হাতে ১০ টাকা দিয়ে তার ছবি তুলে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দেশের উন্নয়নের গতি রোধ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দৈনিক প্রথম আলো পত্রিকার প্রকাশিত মিথ্যা ও বানোয়াট সংবাদ এর বিরুদ্ধে দেশের শান্তিকামী জনগণ স্বাধীনতাবিরোধী কুচক্রী গোষ্ঠীর বিরুদ্ধে ফুঁসে উঠেছে। দেশের সাধারণ জনগণ দেশের উন্নয়নে বাঁধাগ্রস্থকারী এ কুচক্রী দেশ বিরোধী দৈনিক প্রথম আলোর প্রকাশনা বন্ধ চায়। দেশের উন্নয়নের বাঁধাগ্রস্থকারী পত্রিকা দৈনিক প্রথম আলো বর্জনসহ জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং স্বাধীনতার স্বপক্ষের দেশের জনগণকে দেশবিরোধী চক্রান্তকারী দৈনিক প্রথম আলোর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী, আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম, আওয়ামী মৎস্যজীবী লীগ সদর উপজেলার সদস্য সচিব মো. সাব্বির হোসেন, হারুন অর রশিদ, সদস্য শেখ নাসিমুর রহমান প্রমুখ।

এসময় মৎস্যজীবী লীগ সাতক্ষীরা জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আওয়ামী মৎস্যজীবী লীগ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান।

একই রকম সংবাদ সমূহ

দল থেকে বহিষ্কারের পর গাজী নজরুল হারাতে পারেন এমপি পদ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!

ফেসবুকসহ বিভিন্ন স্যোশাল মিডিয়া বড় বড় ইলিশের ছবি ও ভিডিও। চাঁদপুরের ইলিশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে মৌচাক সাহিত্য পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছে মৌচাক সাহিত্যবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় আইসক্রিম ফ্যাক্টরী ও ঝাউডাঙ্গায় কনফেকশনারিতে অভিযান, জরিমানা
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় ইউনিয়ন পর্যায়ে সংলাপ
  • স্ত্রী-সন্তানের চিকিৎসায় দিশেহারা ভ্যানচালক, সহযোগিতা কামনা
  • শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা
  • সাতক্ষীরায় এতিম পরিবারের মাঝে খাবার বিতরণ
  • সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব
  • সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি
  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু