রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা সরকারি গণগ্রন্থাগারে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা সরকারি গণগ্রন্থাগারে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদ্যাপন ২০২৪ উপলক্ষে সীরাতুন-নবী (সা.) শীর্ষক আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় গ্রন্থাগার হলরুমে সহকারী লাইব্রেরিয়ান মো: জিয়ারুল ইসলাম’র সভাপতিত্বে ও লাইব্রেরি এ্যাসিসটেন্ট কিনা রাম কুমারের পরিচালনায় এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর মিডিয়া সেন্টারের পরিচালক মো. আনিছুর রহমান।

এসময় প্রধান অতিথি বলেন, ‘মানবতার মুক্তির দূত মহানবী (সা.)কে আল্লাহ পাক বিশ্ব জগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। বিশ্ব নবীর শুভাগমন মানবজাতির জন্য রহমত স্বরূপ। পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন ও নবীর রেখে যাওয়া হাদিস মেনে জীবন যাপন করলে ইহকাল ও পরকালে মুক্তি পাওয়া যাবে। মহানবীর জীবনীর সব কিছু মেনে চলে সুন্দর জীবন গড়ার পরামর্শ দেন।

এসময় ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ডাটা এন্ট্রি অপারেটর আজিজুল ইসলন, অফিস সহায়ক মোবাশ্বের হোসেন প্রমুখ।

পরে মুসলিম উন্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন প্রধান অতিথি মো. আনিছুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের দাবিতে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার পলাশপোল ডায়াবেটিক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

সাতক্ষীরার পলাশপোল ডায়াবেটিক সেন্টারের আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘শিক্ষা ও সমাজ উন্নয়নে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর অবদান’ শীর্ষক সেমিনার

অবিভক্ত বাংলার শিক্ষা, সমাজ ও আধ্যাত্মিক নবজাগরণের অগ্রদূত হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা
  • ৫ ডিসেম্বর সাতক্ষীরায় আসছেন ১১ দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান
  • সাতক্ষীরা সদর উপজেলা যুব জামায়াতের দায়িত্বশীল বৈঠক
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • সাতক্ষীরায় মাদক কারবারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে এসপি ও ডিসির নিকট স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের বার্ষিক প্রতিনিধি সম্মেলন
  • ব্রহ্মরাজপুরে যুবকদের মাঝে জার্সি বিতরণ করলেন মেম্বার প্রার্থী মাওলানা আনিছুর রহমান
  • হামলার পেছনে কাদের হাত থাকতে পারে, জানালেন নুসরাত তাবাসসুম এমপি
  • সাতক্ষীরার কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
  • সাতক্ষীরার বল্লী ইউনিয়নে নির্বাচনী হাওয়া: আলোচনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দিদারুল
  • স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে সংসার করতে চান রিপা খাতুন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ