শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা

ফুলেল শুভেচ্ছা বিনিময় ও নব নির্বাচিত কমিটির অভিষেকের মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ও ভাষা ল্যাব মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা স ম শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, ভালুকা চাঁদপুর দাখিল মাদ্রাসার সুপার মাওঃ মহসীনুল ইসলাম।

বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি এসএম শহীদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক নূর ইসলাম, মাহমুদ হাসান লিটন, স্কুলের বিদ্যোৎসাহী সদস্য মোঃ আব্দুল হামিদ বাবু, শিক্ষক প্রতিনিধি ও সিনিয়র শিক্ষক মোঃ নজিবুল ইসলাম, শামীমা আক্তার, অভিভাবক সদস্য রবিন কর্মকার, মোঃ মিয়ারাজ হোসেন, মুন্নাফ মন্ডল, সাবেক অভিভাবক সদস্য নজর উদ্দীন সরদার, সহকারি প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সহকারি শিক্ষক গীতা রাণী সাহা, মোঃ হাফিজুল ইসলাম, অরুণ কুমার মন্ডল, খালেদা খাতুন, ভানুবতী সরকার, আজহারুল ইসলাম, মৃনাল কুমার বিশ্বাস, কনক চন্দ্র ঘোষ, দেবব্রত ঘোষ, হারুন অর রশিদ, ভৈরব চন্দ্র পাল প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। এই সরকারের আমলে সারা দেশে শিক্ষাক্ষেত্রে বিপ্লব ঘটেছে। শিক্ষা প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো উন্নয়ন, তথ্য প্রযুক্তির বিকাশে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন, বিনামূল্যে বই বিতরণ, উপবৃত্তি, শেখ রাসেল স্কুল অব ফিউচার স্থাপনসহ বিভিন্ন ক্ষেত্র নজর কাড়া উন্নয়ন করেছে। শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরো বলেন, ডিবি গার্লস হাইস্কুল সাতক্ষীরায় একের পর এক সাফল্য রেখে নারী শিক্ষার উন্নয়নে ভুমিকা রাখছে। ইতোমধ্যে বিদ্যালয়টির সুনাম ছড়িয়ে পড়েছে। বিদ্যালয়টির উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী

সাতক্ষীরা জেলা প্রশাসনের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে দুধের শিশুকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন

ধর্মীয় ভাবগাম্ভীর্য, প্রার্থনা, আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সাতক্ষীরায় পরমেশ্বরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার

সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী রইচপুর ব্রিজের দুই পাশে দীর্ঘদিনের বেহালবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে জিএম নূর ইসলামের মৃত্যুতে শোক
  • সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত
  • সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু
  • জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভায় নজরুল বর্ষে নান্দনিকতার শ্রেষ্ঠত্বে সাতক্ষীরায় বৃহত্তর আয়োজনের প্রস্তুতি
  • সাতক্ষীরায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা
  • সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও
  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি