শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজে অধিপরামর্শ সভা

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা: সনাক-টিআইবি’র সহায়তায় ‘‘অ্যাক্টিভ সিটিজেন গ্রুপ (এসিজি) কর্তৃক সোমবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় প্রতিষ্ঠানটির অধ্যক্ষের কক্ষে সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষের সাথে ‘অধিপরামর্শ সভা’ অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রবিউল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাক এর শিক্ষা বিষয়ক উপকমিটির আহ্বায়ক প্রফেসর আব্দুল হামিদ।

সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন এসিজি’র সমন্বয়ক সঞ্জয় কুমার হালদার।

বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক মো. আজবাহার আলী, এসিজি সদস্য পিংকি রানী দাস প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, এসিজি ও ইয়েস সদস্যবৃন্দ।

সভায় প্রতিষ্ঠানটির সেবার মান বৃদ্ধির জন্য সীমানা প্রাচীর তৈরি, নিরাপদ পানীয় জলের অভাব পূরণ, নতুন বিল্ডিং এ কার্যক্রম শুরু করা, সিটিজেন চার্টার বা তথ্যবোর্ড স্থাপন, বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধি করা, বিদ্যালয়ের সামনে বখাটেদের আনাগোনা রোধ, ছাত্র-ছাত্রীদের সাইকেল রাখার জন্য শেড তৈরি করা, ছাত্রীদের জন্য আলাদা কমন রুম ও ওয়াশরুমের ব্যবস্থা করা, অভিভাবক সমাবেশ ও গণশুনানির আয়োজনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এবং বিষয়গুলো সমাধানের জন্য কর্ম-কৌশল নির্ধারণ করা হয়।

সমগ্র আলোচনা সভা সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর-সিই মো. মনিরুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনাবিস্তারিত পড়ুন

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

‎সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক বিশিষ্ট সমাজ সেবকবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল