সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পাকাপুল থেকে গার্লস স্কুল ব্রিজ পর্যন্ত “প্রেসক্লাব উদ্যান” ঘোষণা

সাতক্ষীরা প্রতিনিধি : বিশ্ব যুব দিবস উপলক্ষ্যে প্রাণসায়ের খালের দখলমুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের অংশ হিসেবে শনিবার বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ উপস্থিত থেকে সাতক্ষীরায় কর্মরত সকল সাংবাদিকদের পক্ষে পাকাপুল থেকে গার্লস স্কুল ব্রিজ পর্যন্ত প্রাণসায়ের খালের পর্ব পাড়কে “প্রেসক্লাব উদ্যান” ঘোষণা করেছেন।

এর আগে সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে পাকাপুল থেকে গার্লস স্কুল ব্রিজ পর্যন্ত প্রাণসায়ের খালের পূর্ব পাড়ে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি, দৈক্ষিলের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেখ-ই এলাহী, সাধারণ সম্পাদক মো: আব্দুল বারী, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, অর্থসম্পাদক শেখ মাসুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম শ্ওান, দপ্তর সম্পাদক শাকিলা ইসলাম জুঁই, শহিদুল ইসলাম, আব্দুল আলিম, রাহাত রাজা, সাকিবুর রহমান বাবলা, এসএম বিপ্লব হোসেন, হোসেন আলী, আফজাল হোসেন, হাবিবুর রহমান সোহাগ, মোস্তফা রায়হান সিদ্দিকী, এমএম মিনালসহ অন্যান্য কর্মকর্তা ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

জেলা প্রশাসকের পরিকল্পনা অনুযায়ী শনিবার সকালে একযোগে প্রাণ সায়ের খালের দুই পাড়ে ২ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করার পরিকল্পনা হাতে নিয়েছিলেন। কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক দল, বেসরকারি সংস্থা, পরিবেশবিদ, শিক্ষার্থী এবং সেচ্ছাসেবী সংগঠনসহ সুধীজন।

জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, প্রাণসায়ের খাল আমাদের শহরের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা সবাই মিলে এই খালটি দখলমুক্ত ও পরিষ্কার করতে পারলে এটি আমাদের শহরের সৌন্দর্য বাড়াবে এবং পরিবেশের জন্যও উপকারী হবে।
তিনি আরও বলেন, এই অভিযান ও বৃক্ষ রোপণ শুধু আজকের জন্য নয়, আমরা নিয়মিত এই উদ্যোগ অব্যাহত রাখবো। যারা অবৈধভাবে পুনরায় স্থাপনা নির্মাণ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সকল নাগরিকদের এই বিষয়ে সচেতন ও সহযোগী হওয়ার আহ্বান জানাচ্ছি।

সাতক্ষীরার প্রাণসায়ের খাল দখলমুক্ত ও পরিচ্ছন্ন রাখার এই মহতী উদ্যোগে সকলের সম্মিলিত প্রচেষ্টা আগামীতে শহরের পরিবেশ ও সৌন্দর্য উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবে বলে আশাবাদী সুশীল সমাজের নেতৃবৃন্দরা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি

সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের নিউমার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত সড়কের দু’পাশে নির্মাণাধীন ড্রেনের অস্বাভাবিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

এসিড সারভাইভরদের সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় ‘সেতুবন্ধন গড়িবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বালুইগাছা গ্রামের একাংশের উদ্যোগে ‘বেতনা ফাউন্ডেশন’ নামেবিস্তারিত পড়ুন

  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় মাদিনাতুল কুরআন নূরানী হিফজ মাদ্রাসার ভিত্তিপ্রস্তর ও সাইনবোর্ড উন্মোচন
  • সাতক্ষীরা জেলা পরিষদের রাকেশ মল্লিকের মেহেরপুরে বদলিতে স্বস্তি
  • সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন
  • সাতক্ষীরা জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে প্রাণসায়ের খালধারে বৃক্ষরোপণ
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সাতক্ষীরায় ‘ইউথ কার্নিভাল-২০২৬’ অনুষ্ঠিত
  • “তারেক মঞ্চ” সাতক্ষীরা সদর থানা আহ্বায়ক কমিটির অনুমোদন
  • সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত
  • সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন