সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পুলিশ সুপারকে পুনর্বহাল ও বদলি প্রজ্ঞাপন বাতিলের দাবিতে মানববন্ধন

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী’র সাতক্ষীরাতেই স্বপদে পুনর্বহাল ও বদলি প্রজ্ঞাপন বাতিলের এক দফা দাবিতে সাধারণ শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সাতক্ষীরা খুলনার রোড মোড়স্থ শহীদ আসিফ চত্বর থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা প্রেসক্লাবে গিয়ে প্রেস ব্রিফিং এ মিলিত হয়। পরে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক টিমের নাজমুল হোসেন রনি, সুহাইল মাহদীন সাদী, নাহিদ হাসান, মোহিনী তাবাসসুম, রিফাত হোসেন, সাদ্দাম হোসেন, ইব্রাহিম খলিললুল্লাহ, শেখ মিনহাজ,নুহা আনসারী,শাহজালাল আহমেদ,আব্দুল্লাহ,উসমান গনিসহ বিভিন্ন শিক্ষার্থীবৃন্দ। এ সময় বক্তারা বলেন, মতিউর রহমান সিদ্দিকী স্যার আন্দোলনের সময় যাতে কোন প্রকার অপ্রিতকার ঘটনা না ঘটে সেজন্য তিনি আমাদের সঙ্গে সব সময় যোগাযোগ রাখতেন। তিনি এই আন্দোলনের পক্ষে ছিলেন। তিনি পুলিশবাহিনীকে সুশৃংঙ্খলভাবে নিয়ন্ত্রণ করায় সাতক্ষীরায় কোন ছাত্র-ছাত্রী নিহত হয়নি। এবং তিনি সাতক্ষীরায় আসার পর থেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড কমে গিয়েছিল। কোনভাবেই তিনি চোরাকারবারি বা মাদক ব্যবসায়ীদের কে প্রশ্রয় দেননি, যেটা ইতিপূর্বে সাতক্ষীরায় কোন পুলিশ সুপার এমন ভূমিকা রেখেছে কিনা আমাদের জানা নেই। এজন্য আমরা চাই আমাদের প্রাণের সাতক্ষীরায় পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী স্যারকে সরকারি বিধি মেনে সাতক্ষীরায় স্বপদে পুনর্বাহল করা হক।

একই রকম সংবাদ সমূহ

এবার মেস থেকে তরুণীসহ সাতক্ষীরার তালার জামায়াত নেতার ছেলে আটক

খুলনায় মেস থেকে তরুণীসহ মমতাজির বিল্লাহ (২৬) নামে এক যুবককে আটক করেছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দৈনিক মানবকণ্ঠের ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা

জমকালো ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরায় দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ১৫তম বর্ষপূর্তিবিস্তারিত পড়ুন

কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭ লাখ ৩০ হাজারবিস্তারিত পড়ুন

  • রোটারী ক্লাব অব সাতক্ষীরার উদ্যোগে ৩৩তম অভিষেক অনুষ্ঠিত
  • সাতক্ষীরার কুশোডাঙ্গায় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী অপহরণ ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক শেখ নুরুল হক আর নেই
  • সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভায় প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা
  • শারদীয় দুর্গোৎসবের শেষলগ্নে বাইনতলায় বন্ধু-স্বজনদের প্রাণের মেলবন্ধন
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ২৪ অক্টোবর থেকে সাঁতার প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে
  • সাতক্ষীরার বল্লি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলমের পূজা মন্ডপ পরিদর্শন
  • সাতক্ষীরায় আলিপুর ইউনিয়নে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬’-এর শুভ উদ্বোধন
  • স্বাস্থ্যসেবায় যত্নের ছোঁয়া: সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় আইনজীবী সমিতির নির্বাচন সামনে রেখে বিএনপিপন্থী আইনজীবীদের প্রস্তুতি সভা
  • অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন
  • সাতক্ষীরার বেতনা নদীর তীরে দুই হাজার বৃক্ষরোপণ