সাতক্ষীরা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত


মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে সাতক্ষীরা পৌরসভার ৯টি ওয়ার্ডে একযোগে বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে আয়োজিত এই কার্যক্রমে পৌরসভার পক্ষ থেকে ৯টি ওয়ার্ডকে তিনটি গ্রুপে বিভক্ত করে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশা নিধন কার্যক্রম চালানো হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ আয়োজনে পৌরসভার সকল ওয়ার্ডে এই ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। এদিন সকালে ৬ নম্বর ওয়ার্ডের বাঁকাল কোল্ডস্টোরেজের সামনে, ৭ নম্বর ওয়ার্ডের বাঙালের মোড় ইটাগাছা বউবাজার রোড, ১ নম্বর ওয়ার্ডের কাটিয়া এবং ৩ নম্বর ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরা পুলিশ ফাঁড়ির সামনেসহ পৌরসভার ৯টি ওয়ার্ডে একযোগে এই পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী, নির্বাহী প্রকৌশলী আলী হায়দার, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আক্তার হোসেন তালুকদার, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপসহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, স্যানিটারী ইন্সপেক্টর রবিউল আলম এবং কনজারভেন্সি ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস আলী। এ ছাড়াও বিডি ক্লিন ও রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী বলেন “ডেঙ্গু রোধে জনসচেতনতা এবং নিয়মিত পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। সাতক্ষীরা পৌর এলাকায় ডেঙ্গুর বিস্তার রোধে পৌরসভা ও প্রশাসকের দিকনির্দেশনায় নিয়মিতভাবে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্প্রে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এডিসের লার্ভা ধ্বংস করতে এবং পৌরবাসীকে নিরাপদ রাখতে আমাদের এই অভিযান শুধু আজ নয়, বরং পৌরসভার ৯টি ওয়ার্ডে নিয়মিতভাবে অব্যাহত থাকবে। ডেঙ্গু মোকাবেলায় পৌরবাসীর সচেতনতা ও সক্রিয় সহযোগিতা একান্ত কাম্য।”
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

উপকূলের নতুন দিগন্ত: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তের জেলা সাতক্ষীরা যেন প্রকৃতি ও প্রতিকূলতার এক অদ্ভুত মেলবন্ধন।বিস্তারিত পড়ুন

দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত
অধিক ফলন, কম খরচ এবং কর্মসংস্থানের দারুণ এক বিকল্প হিসেবে সাতক্ষীরার কৃষকদেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ফোরাম’ গঠন
জলবায়ু-বাস্তুচ্যুত মানুষের জন্য সরকারি খাসজমিতে স্থায়ী আবাসন নিশ্চিত করার দাবিকে সর্বোচ্চ অগ্রাধিকারবিস্তারিত পড়ুন


