বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পৌরসভায় আবারো ধানের শীষ চিশতীর হাতে

সাতক্ষীরা পৌরসভার আসন্ন নির্বাচনে বিএনপি’র ধানের শীষের মনোনয়ন পেলেন আলহাজ্ব তাজকিন আহমেদ চিশতী।

শুক্রবার (১৫ জানুয়ারী) সন্ধ্যা ৭টায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামি ১৪ ফেব্রুয়ারী সাতক্ষীরা পৌর সভার নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি’র দলীয় টিকিট পেলেন বর্তমান মেয়র, সাবেক জেলা ছাত্র দলের সভাপতি ও বর্তমান জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাজকিন আহম্মদ চিশতী।

আগামি ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে অনুষ্ঠেয় ৫২টি পৌরসভায় মেয়র পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা মনোনয়ন পেয়েছেন তাদের দলীয় প্রত্যয়নপত্র রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগ ১৬ জানুয়ারি দুপুর ১২টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারনের কার্যালয় থেকে দেয়া হবে।

খুলনা বিভাগে মনোনয়ন পেলেন যারা:

চুয়াডাঙ্গার জীবননগর শাহাজাহান কবীর, আলমডাঙ্গা মীর মহিউদ্দিন, যশোরের চৌগাছা আব্দুল হালিম বাঘারপাড়া আব্দুল হাই মনা, বাগেরহাট সদর সাইদ নিয়াজ হোসেন ও সাতক্ষীরা সদর তাজকিন আহমেদ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট শিলতলা গ্রামের লুৎফর রহমান (৫৬) নামের এক কৃষকেরবিস্তারিত পড়ুন

দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী

৫ আগস্ট ২০২৪—সরকার পতনের দিন সন্ধ্যায় সাতক্ষীরা জেলা কারাগারের ফটক ভেঙে বেরিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা

দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়
  • ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা
  • সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরার ধুলিহরে জনগনের ভালোবাসায় সিক্ত হলেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল