বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পৌর নির্বাচন :৩য় দিনে মনোনয়ন দাখিল মেয়রসহ ১২ প্রার্থীর

আগামী ১৪-ই ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচন ২০২১ সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় এবং উৎসব মুখর পরিবেশে প্রস্তাবক ও সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র জমা দেওয়ার তৃতীয় দিনে মনোনয়ন পত্র দাখিল করেছেন প্রার্থীরা।

শনিবার সকাল ১০টা থেকে বিকাল ০৫টা পর্যন্ত সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। সাতক্ষীরা পৌর নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র গ্রহণ করেন জেলা নির্বাচন অফিসার মো. নাজমুল কবীর।

মনোনয়ন পত্র জমা দেওয়ার তৃতীয় দিনে মেয়র মনোনয়ন পত্র দাখিল করেছেন স্বতন্ত্র প্রার্থী নাছিম ফারুক খান মিঠু এবং কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরসহ মনোনয়ন পত্র দাখিল করেছেন মোট ১২ জন প্রার্থী।

মেয়র পদে ০১ জন, সাধারণ সদস্য পদে কাউন্সিলর প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছে ১০ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ০২ জন। মনোনয়ন পত্র জমা দেওয়ার তৃতীয় দিনে সাধারণ সদস্য পদে কাউন্সিলর প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেছে ০১নং ওয়ার্ডে মো. কায়ছারুজ্জামান হিমেল, আহসান আজীম (লাভলু) ও মো. আছাদুল ইসলাম ঢালী, ০৩নং ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন শেখ মুজিবর রহমান, ০৫ নং ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছে মো. মিজানুর রহমান, ০৬নং ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন শেখ মাহমুদ হোসেন ও মো. রফিকুল ইসলাম, ০৭ নং ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন মো. আব্দুর রশিদ ও মো. জাহানুর হোসাইন (সাগর), সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ০১,০২ ও ০৩ নং ওয়ার্ডে জ্যোৎস্না আরা, ০৭,০৮ ও ০৯নং ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন রাবেয়া পারভীন।

গত তিন দিনে মোট ৩৩ জন প্রার্থী তাদের মানোনয়ন পত্র দাখিল করেছেন।

সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭/০১/২০২১, মনোনয়ন পত্র যাচাই বাছাই ১৯/০১/২০২১ তারিখ, মনোনয়ন পত্র প্রত্যাহার ২৬/০১/২০২১ তারিখ, ২৭/০১/২০২১ তারিখ প্রতীক বরাদ্ধ এবং ভোট গ্রহণ আগামী ১৪-ই ফেব্রুয়ারি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ

সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স এর উদ্যোগে স্পিক আপ প্রকল্পের চেঞ্জ এজেন্ট সদস্যদেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কমিউনিটি পর্যায়ে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা প্রণয়ন বিষয়ক পরামর্শ সভা

সাতক্ষীরায় কমিউনিটি পর্যায়ে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা প্রণয়ন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি ২০২৬’র উদ্বোধন

“কিশোরকণ্ঠ পড়ব, জীবনটাকে গড়ব”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের মেধা, প্রতিভা ও নৈতিকবিস্তারিত পড়ুন

  • উপকূলীয় জলবায়ু ঝুঁকি মোকাবিলা : সাতক্ষীরায় শিক্ষার্থীদের ৫ হাজার বৃক্ষরোপণ
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়
  • ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা
  • সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরার ধুলিহরে জনগনের ভালোবাসায় সিক্ত হলেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক