বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনি অনুষ্ঠিত

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ জুন) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আবু নাসের মোঃ আবু সাঈদ।

সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারীর সঞ্চালনায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক, জামায়াতের সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আলতাফ হুসাইন প্রমূখ।

এসময় জামায়াতের জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সহ.সভাপতি ফারুক মাহবুবুর রহমান, সাবেক সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক আরাফাত হোসাইন, সদস্য সচিব সুহাইল মাহদীন, মুখ্য সংগঠক আল শাহরিয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ, জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সমাজের দর্পন। সমাজ ও রাষ্ট্র গঠনে সাংবাদিকদের ভ’মিকা অপরিসীম। অথচ বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশের মিডিয়াকে ধ্বংস করেছে। কিছু মিডিয়া কর্মীকে পকেটস্থ করে দেশে নৈরাজ্য, অনিয়ম, দূর্ণীতি, লুটপাট, গুম-খুন করেছে। সাংবাদিকরা ফ্যাসিস্ট সরকারের যাবতীয় অবৈধ কর্মকান্ডে জড়িত থেকে নিজেদের আখের গুছিয়ে। এরা সাংবাদিক নামের কলংক। এদেরকে এখন চিহ্নিত করতে হবে। এসমস্ত ফ্যাসিস্টদের তালিকা করে আইনগত ব্যবস্থা নিতে হবে।

সাতক্ষীরা প্রেসক্লাবের সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়ে বক্তারা আরো বলেন, দীর্ঘ ১৭ বছর জামায়াত-বিএনপির নেতা-কর্মীরা অত্যাচারিত হয়েছে। সাংবাদিকসহ অনেকেই নিগৃহীত হয়েছে। এরপরও সাংবাদিকরা তাদের মিডিয়ায় ফ্যসিস্টদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে পারেনি।
তারা বলেন, জুলাই-আগষ্টের সহস্রাধিক শহীদ ও অসংখ্য আহতদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার ফলে আজ সাতক্ষীরা প্রেসক্লাবে সবাই একত্রিত হতে পেরেছি। মন খুলে কথা বলতে পারছি।
তারা বলেন, ফ্যাসিস্টরা যেনো আর কোন দিন প্রেসক্লাবে মাথা চাড়া দিতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে।

ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকরা অতিথিদের ফুল দিয়ে বরণ করেন। একই সাথে দুপুরে মধ্যহ্নভোজের আয়োজন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর বাজার জামে মসজিদের ৭০ হাজার টাকা চুরি করারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়
  • সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল
  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী