মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা বসন্তের রঙে সাংবাদিক ও গুণীজনের মহামিলন

‘ওরে গৃহবাসী, খোল্ধসঢ়; দ্বার খোল্ধসঢ়;, লাগল যে দোল।’ কবিগুরুর এই অমোঘ আহ্বানে সাড়া দিয়ে ‘বসন্ত মানে নতুন আশা, বসন্ত মানে ভালোবাসা’ স্লোগানে জীর্ণতা মুছে প্রকৃতি আজ নবসাজে সজ্জিত। ইট-পাথরের যান্ত্রিক জীবনের চারদেয়াল ছাপিয়ে বসন্ত আজ কেবল ঋতু নয়, হয়ে উঠেছে এক পলিমাটির গভীর অনুভূতি। সেই অনুভূতির আবহে সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব।

শহরের ফুড প্লাস চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানটি রূপ নিয়েছিল সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের এক অনন্য মিলনমেলায়। অশোক-পলাশের রাঙা নেশা আর দখিন বাতাসের মর্মর ধ্বনি যেন অনুষ্ঠানস্থলে বয়ে এনেছিল অকারণের সুখ। সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের আয়োজনে এই উৎসবের প্রতিটি পরতে ছিল নতুনের আবাহন।

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আহসান রাজিব।

অনুষ্ঠানে অংশ নিয়ে উৎসবের মাহাত্ম্য বাড়িয়ে তোলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক আশেক-ই-এলাহী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তৈয়েব হাসান বাবু, কবি শুভ্র আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে অংশ নিয়ে প্রাণবন্ত করে তোলেন সিনিয়র সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী, বদিউজ্জামান বাচ্চু, শামীম পারভেজ, মোশারফ হোসেন, বরুন ব্যানার্জী, নাগরিক নেতা মাধব চন্দ্র দত্ত, নারী নেত্রী জ্যোৎস্না দত্ত, অধ্যাপক ভারতী সরকার, কণ্ঠশিল্পী মনজুরুল ইসলাম, ম্যানগ্রোভ সম্পাদক কবি স ম তুহিন, কবি গাজী শাহজাহান সিরাজ, ছড়াকার আহমেদ সাব্বির, কবি দিলরুবা রুবি, উদীচী সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, লেখক মুনিরুজ্জামান মুন্না, ভাস্কর সুরেশ পান্ডে প্রমুখ।

‘বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে…’ এই বন্দনা সংগীত পরিবেশন করেন পুষ্পিতা চক্রবর্তী অর্পা। এরপর ‘ফাগুনের মোহনায়, মন মাতানো মহুয়ায়, রঙিন এ বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়!’ গানের এই সুর যেন উপস্থিত সবার মনে ছড়িয়ে দিয়েছিল মুক্তির আনন্দ।

নৃত্য পরিবেশন করেন সাংবাদিক তনয়া মেধা।

উৎসবের একটি বিশেষ অংশ ছিল কৃতি ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান। আইনজীবী হিসেবে নতুন যাত্রা শুরু করায় এসএম বিপ্লব হোসেন ও কালেরকণ্ঠ ডিজিটালে যোগদান করায় আলী মুক্তদাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এছাড়া ক্রীড়ায় বিশেষ অবদানের জন্য তৈয়েব হাসান বাবুকে সম্মাননা জানানো হয়।

এদিনটি অন্যরকম তাৎপর্য বহন করছিল সাংবাদিক এসএম শহীদুল ইসলাম ও সালমা খাতুন দম্পতির জন্য। তাঁদের দাম্পত্য জীবনের ৩০তম বিবাহবার্ষিকী উপলক্ষে আয়োজক ও সহকর্মীরা তাঁদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

দেশের বরেণ্য শিল্পীদের পরিবেশিত সংগীতের মূর্ছনায় বসন্তের এই সন্ধ্যাটি হয়ে ওঠে মায়াবী।

সাংবাদিকদের সপরিবারে উপস্থিতি অনুষ্ঠানটিকে একটি বৃহৎ পারিবারিক উৎসবে পরিণত করেছিল। পুরাতন বিরহ সরিয়ে নবীন জীবনের জয়গান গেয়েই শেষ হয় এই বসন্ত আবাহন।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, চৈতালী মুখার্জী, মাহবুব শাহ, ফারহানা ইমরোজ রোজ, শিরিনা আক্তার, পুষ্পিতা চক্রবর্তী অর্পা।

সবশেষে, প্রজাপতির পাখার মতো রঙিন আগামীর প্রত্যাশা আর প্রীতির বন্ধন অটুট রাখার অঙ্গীকার নিয়ে ভাঙে এই আনন্দ আসর।

একই রকম সংবাদ সমূহ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত এবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি

ভালো ভোট করার কমিটমেন্টে নির্বাচন কমিশন অটল রয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারবিস্তারিত পড়ুন

দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করতে বন্ধ থাকা সীমান্তবিস্তারিত পড়ুন

  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার
  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম