সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা বারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আকবর আলীর মনোনয়ন সংগ্রহ

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬-এ সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আকবর আলী।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে তাঁর পক্ষে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন একদল আইনজীবী।

এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট অমিত কুমার রায়, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট সাবিহা খাতুন লাকী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন, অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবু,অ্যাডভোকেট পিয়াল,অ্যাডভোকেট রাব্বি আহমেদ, অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট শেখ আব্দুল করিম, অ্যাডভোকেট জাফর ও অ্যাডভোকেট বিউটি খাতুনসহ আরও অনেকে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ২৫ অক্টোবর সমিতির ৬১৪ জন ভোটারের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১ নভেম্বর (রোববার) দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। ৩ নভেম্বর (মঙ্গলবার) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

মনোনয়নপত্র গ্রহণে কোনো আপত্তি থাকলে ৪ ও ৫ নভেম্বর বিকেল ৩টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের কাছে আপত্তি দাখিল করা যাবে। ৯ নভেম্বর দুপুর ২টায় আপত্তি নিষ্পত্তি এবং ১০ নভেম্বর বিকেল ৩টা পর্যন্ত আপিল দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মনোনয়নপত্র বিতরণ, দাখিল, যাচাই-বাছাই, আপত্তি নিষ্পত্তি, আপিল, প্রার্থিতা প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশসহ নির্বাচনী কার্যক্রম নির্ধারিত কার্যালয়ে সম্পন্ন হবে।

আগামী ৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পৌরসভার ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ

সাতক্ষীরা পৌরসভার সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং নাগরিক সচেতনতাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষকদের সাথে মাউশির উপ-পরিচালকের মতবিনিময়

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের উপ-পরিচালক এস. এম. ছায়েদুর রহমানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব ডাবলু’র সুস্থতা কামনায় জাসাসের দোয়া মাহফিল

সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর আশু রোগমুক্তি ও সুস্থতাবিস্তারিত পড়ুন

  • ৩১ শতাংশ পরিবারকেও সুপেয় পানি দিতে ব্যর্থ হচ্ছে সাতক্ষীরা পৌরসভা!
  • সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সুস্থতা কামনায় ওলামা দলের দোয়া
  • সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি দায়িত্ব পেয়েছেন কামরুজ্জামান ভুট্টো
  • সাতক্ষীরায় সাইবার বুলিং ও বিভিন্ন সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ
  • সাতক্ষীরায় কাফনের কাপড়ে তরুণদের ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’
  • সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান ঋণ নয়, অনুদান ও নারী কৃষকের স্বীকৃতি দাবি
  • ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত
  • সাতক্ষীরার পলাশপোল ডায়াবেটিক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
  • সাতক্ষীরায় ‘শিক্ষা ও সমাজ উন্নয়নে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর অবদান’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা
  • ৫ ডিসেম্বর সাতক্ষীরায় আসছেন ১১ দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান
  • সাতক্ষীরা সদর উপজেলা যুব জামায়াতের দায়িত্বশীল বৈঠক