শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’র কার্যনির্বাহী কমিটি গঠন

‎‘মানুষ, বৃক্ষের মতো আনত হও, হও সবুজ’—এই মূলমন্ত্র বুকে ধারণ করে ২০২৩ সালে যাত্রা শুরু করেছিল পরিবেশ ও প্রকৃতিবিষয়ক সংগঠন ‘সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’। ‘প্রকৃতি ও মানবতার তরে আমরা’ স্লোগানকে সামনে রেখে সংগঠনটি এবার তাদের নতুন পরিচালনা পর্ষদ ও কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে।

‎নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তারিক ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুজাহিদুল ইসলাম সাগর। এ ছাড়া সহ-সভাপতি হিসেবে ফয়জুর রহমান মিশুক এবং যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে সাগর বিশ্বাস রোহান মনোনীত হয়েছেন।

‎নতুন কমিটির সম্পাদকীয় পদে আরও যাঁরা দায়িত্ব পেয়েছেন— সাংগঠনিক সম্পাদক মোস্তফা মাহফুজ, দপ্তর সম্পাদক মুজাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক আবু রায়হান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শেখ আলভী রাজন, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক এনামুল হাসান, দক্ষতা ও জনশক্তি সম্পাদক আহমেদ ইমন এবং স্বাস্থ্য সম্পাদক মহিবুল্লাহ হাসান রাজ।

‎এ ছাড়া পরিবেশ ও সামাজিক সুরক্ষার বিভিন্ন দিক বিবেচনা করে নারী ও শিশুবিষয়ক সম্পাদক পদে নাজমিন নাহার আশা, কৃষি ও সামাজিক বনায়ন সম্পাদক মোহাম্মদ মামুন, প্রকৃতি ও পরিবেশ বিষয়ক আলোকচিত্র সম্পাদক সিহাব উদ্দীন, পরিবেশবান্ধব জ্বালানী সম্পাদক রিপন সরকার, সমাজকল্যাণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম এবং ত্রাণ ও দুর্যোগ সম্পাদক হিসেবে মোঃ ছাব্বির হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

‎সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সাধারণ মানুষের মাঝে উদ্ভিদ বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং উদ্ভিদ বিজ্ঞানের সব পর্যায়ের তথ্য সংগ্রহ ও প্রচার করাই এই সোসাইটির মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্য বাস্তবায়নে সংগঠনটি নিয়মিত ফিল্ডট্রিপ বা মাঠপর্যায়ের কর্মসূচি হাতে নেবে। এর আওতায় সমতলভূমি, জলাভূমি ও বণাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় জরিপ চালিয়ে উদ্ভিদের নমুনা ও তথ্য সংগ্রহ করা হবে। মূলত বর্তমান ও ভবিষ্যতে দেশের উদ্ভিদ প্রজাতির টেকসই অস্তিত্ব রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের তাগিদেই এই পরিবেশ সৃষ্টির উদ্যোগ নিয়েছে সংগঠনটি।

‎সাতক্ষীরা জেলার প্রান্তিক পর্যায়ের পরিবেশগত তথ্য ও সাংগঠনিক কার্যক্রমের সমন্বয় সাধনে সাতটি উপজেলার জন্য ‘পর্যবেক্ষক ও তথ্য সমন্বয়ক’ হিসেবে সাতজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা হলেন— সোহাগ হোসেন (সাতক্ষীরা সদর উপজেলা), আবু হুরায়রা (তালা উপজেলা), সুজন ইসলাম (কলারোয়া উপজেলা), মেহেদী হাসান (আশাশুনি উপজেলা), মোঃ আব্দুল্লাহ আলমামুন (দেবহাটা উপজেলা), আকাশ ইসলাম (কালীগঞ্জ উপজেলা) এবং মোঃ জহিরুল ইসলাম (শ্যামনগর উপজেলা)।

‎কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন জেবা তাসনিয়া, কাজী ফেরদাউস আহমেদ, আবদুল্লাহ আল মাহমুদ, শাহরিয়ার আল প্রিন্স এবং রিফাত রায়হান সাকিব।

‎নবগঠিত কমিটির সভাপতি তারিক ইসলাম বলেন, “কেবল মাত্র বৃক্ষরোপণ নয়, আমাদের মূল লক্ষ্য বৈজ্ঞানিক ও প্রায়োগিক উপায়ে দেশের উদ্ভিদ ও জীববৈচিত্র্যকে সংরক্ষণ করা। জলবায়ু পরিবর্তনের এই সংকটময় সময়ে সমতল থেকে উপকূলীয় অঞ্চলের উদ্ভিদ প্রজাতির টেকসই অস্তিত্ব রক্ষায় এই কমিটি মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করবে।”

একই রকম সংবাদ সমূহ

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় পথসভা করেছেন ভূমিহীনরা। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় সেলাইবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা
  • সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম
  • সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত, দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
  • তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬ এর জন্য মনোনীত হয়েছেন সাতক্ষীরা সুদীপ্ত মুশফিক
  • সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা
  • সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত