বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরা মার্চেন্ট কো-অপারেটিভ সোসাইটির লুটপাটকৃত টাকা উদ্ধারের দাবীতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা মার্চেন্ট কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর লুটপাটকৃত ১১ কোটি টাকা উদ্ধারের দাবীতে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে প্রতারনার শিকার ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। সোমবার (১০ মার্চ) সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান, সাতক্ষীরা মার্চেন্ট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর বর্তমান নির্বাচিত সভাপতি মৃতঃ আছির উদ্দীন মোড়লের ছেলে মোঃ আব্দুল খালেক।
তিনি বলেন, মার্চেন্ট কো-অপারেটিভ সোসাইটি লিঃ একটি অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান। যেখানে ৭০০ গ্রাহক সদস্যের আমানত হিসাবে ১১ কোটি টাকা জমা আছে।

প্রতিষ্ঠানটির সভাপতি ছিলেন নির্বাহী কর্মকর্তা মামুনার রশিদ এর ছেলে আহসানুর রশিদ। আইন উপদেষ্টা ছিল এ্যাডঃ ওকালত হোসেন। বিগত ২০২০ সালের জুলাই মাসে সদস্যদের সঞ্চয়কৃত টাকা ও মুনাফা ফেরৎ দিতে অস্বীকার করলে জটিলতার সৃষ্টি হয়। তারা নির্ধারিত সময়ে নির্বাচন না করায় ২০২০ সালের জুলাই মাসে ব্যবস্থাপনা কমিটি বিলুপ্ত হয়।

এ দিকে গ্রাহকের জমাকৃত ১১ কোটি টাকার মধ্যে সাবেক সভাপতি আহসানুর রশিদ ১ কোটি, সাবেক নির্বহী পরিচালক মামুনার রশিদ ২ কোটি, ইসমাইল গ্রুপ ২ কোটি, মনিরুজ্জামান ৩০ লক্ষ, আলি হোসেন ৬৫ লক্ষ, কাজী ১৮ লক্ষ, পিয়াস ১৮ লক্ষ, বাসার ২৩ লক্ষ টাকা ঋণ নিয়ে আর পরিশোধ করেনি।

আব্দুল খালেক বলেন, এমতাবস্থায় বিভিন জটিলতা কাটিয়ে বিগত ২০২১ সালের ৭ অক্টোবর উক্ত প্রতিষ্ঠানে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আমি নিজে মোঃ আব্দুল খালেক সভাপতি এবং শেখ জাহিদুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নতুন কমিটি ২০২২ সালে প্রায় শুন্য হাতে সমিতির কার্যক্রম পুনরায় চালু করেন।

এদিকে ১১ কোটি টাকা তহবিল তছরুপের কারণে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সমবায় সমিতির ৪৭ নং আইনে বিচার করতে নির্দেশ দিলে ও অদ্যবধি নিষ্পত্তি হচ্ছে না।
তিনি অভিযোগ করে বলেন, শেখ আহছানুর রশিদ, শেখ মামুনার রশিদ ও এ্যাড জি এম ওকালত হোসন বিগত ফ্যাসিস্ট সরকারের সময় অবেধ প্রভাব বিস্তার করায় এবং তাদের ষড়যন্ত্রের কারণে এবিষয়ে কাঙ্খিত কোন ফল পাওয়া যাচ্ছে না।

ওকালত হোসেন বর্তমান ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক শেখ জাহিদুর রহমানের নামে একের পর এর মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে যাচ্ছেন। যে কারণে সমিতির ১১ কোটি টাকা উদ্ধার করা সম্ভব হচ্ছে না। ওকালত হোসেন একটি মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন।

তিনি সাতক্ষীরা মার্চেন্ট কো-অপারেটিভ সোসাইটি লিমিটডে এর লুটপাটকৃত ১১ কোটি টাকা উদ্ধার করা এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে গ্রাহকদের মধ্যে সুব্রত কুমার সানা, রিনা ঘোষ, উত্তম কুমার পাল, তাপস কুমার নাথ, সন্দীপ বসু, মিতা ঘোষ, সুধাম কুমার পাল, এড. জাহিদুর রহমান, ডা. হানাস, রাশেদ ইক প্রমুখ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালিবিস্তারিত পড়ুন

পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের

দুই বছর আগে পায়ের ওপর দিয়ে ট্রাক চলে যাওয়ার পর থেকেই থমকেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

দাপ্তরিক যোগাযোগে ও নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগেবিস্তারিত পড়ুন

  • ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেনের সম্ভাব্যতা জরিপ ও নকশা প্রণয়ন সম্পন্ন
  • পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
  • দ্রুতই পে-স্কেলের গেজেট, বর্তমানে যে মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন
  • ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী
  • এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব
  • ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা
  • অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিগগিরই সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন
  • প্রতিশোধ-সংঘাতের রাজনীতি আর দেখতে চাই না: রাষ্ট্রপতি