বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা ল কলেজের ৪০ বছরের অফিস স্টাফ আব্দুল মান্নানকে বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা ল কলেজের অফিস স্টাফ মো. আব্দুল মান্নানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারী) রাতে সাতক্ষীরা ল কলেজের আয়োজনে কলেজের হল রুমে সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খানের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ল কলেজ গভর্নিং বডির সদস্য এডভোকেট শামসুদ্দোহা খোকন ও এডভোকেট আলহাজ্ব মো. ফজলুর রহমান প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা ল কলেজের প্রভাষক এডভোকেট ফেরদৌসী ইফতেখার লুসী, এডভোকেট শহীদ হাসান বাবু, এডভোকেট মোঃ রফিকুল ইসলাম রফিক, এডভোকেট শেখ তোহা কামাল উদ্দীন হীরা, এডভোকেট নাজমুন নাহার ঝুমুর, এডভোকেট এসএম শরীফ শরীফ আজমীর হুসাইন রোকন, সাতক্ষীরা ল কলেজের প্রশাসনিক কর্মকর্তা এস এম আসাদুল হক লাভলু, ল এসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. নাহিদুজ্জামান নাহিদ ও সদস্য বেবী ফারজানা প্রমুখ। ১৯৮৫ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে, ৪০ বছর যাবত ন্যায়পরনয়তা ও বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালনকারী অকৃত্রিম সেবক মোঃ আব্দুল মান্নানের ব্যতিক্রম ধর্মী অবসরজনিত এক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। সাতক্ষীরা ল কলেজের পক্ষ থেকে বিদায়ী অতিথি আব্দুল মান্নানকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয় এবং সেই সাথে বিদায়ী অতিথি সাতক্ষীরা ল কলেজের অফিসের স্টাফ আব্দুল মান্নানকে একটি রিক্সায় তুলে কলেজের শিক্ষক শিক্ষার্থী এবং অফিস স্টাফরা কলেজের গেট পর্যন্ত পৌঁছে দিয়ে তার প্রতি অনন্য ভক্তি ও সম্মান প্রদর্শন করেন। এ সময় সাতক্ষীরা ল কলেজ শিক্ষক শিক্ষার্থী ও অফিস স্টাফরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট মো. মুনিরুদ্দীন।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক