শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সিটি কলেজে পিঠা উৎসবের উদ্বোধন

“নতুন ধানে, নতুন প্রাণে, চলো মাতি পিঠার ঘ্রানে” স্লোগানে সাতক্ষীরা সিটি কলেজে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুই দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করা হয়েছে।

সাতক্ষীরা সিটি কলেজের আয়োজনে ও সিটি কলেজ ছাত্র-ছাত্রীদের উদ্যোগে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে কলেজ প্রাঙ্গনে এ পিঠা উৎসবের উদ্বোধন করা হয়।

সাতক্ষীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করেন সাতক্ষীরা সিটি কলেজের সভাপতি নওশাদ আলম লিপন।

সাতক্ষীরা সিটি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শিমুল হোসেন এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিঠা উৎসবের আহবায়ক উপাধ্যক্ষ মো. আলতাফ হোসেন ও মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক তপন কুমার দে।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. কামরুজ্জামান স্বপন, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক পলাশ কুমার মল্লিক, ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ বিল্লাল হোসেন, ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক ইতিকা রানী মন্ডল, পিঠা উৎসবের উদ্যোক্তা সিটি কলেজের শিক্ষার্থী রাফিয়া সুলতানা, আশিকুর রহমান, মোঃ ইব্রাহিম মোল্লা সহ সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনব্যাপী পিঠা মেলায় ১৬ টি স্টল স্থান পেয়েছে।

একই রকম সংবাদ সমূহ

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ : প্রবাসী কল্যাণমন্ত্রী

চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছেবিস্তারিত পড়ুন

রোজা শুরুর সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি

বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। এর মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

তরুণদের স্বপ্নপূরণে বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন করবেন যেভাবে

ব্যবসা শুরু করার ইচ্ছা আছে, কিন্তু পর্যাপ্ত পুঁজি নেই- এমন তরুণদের জন্যবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এমপি
  • নুসরাতের বাড়িতে আগুন, পাশে থাকার ঘোষণা ছাত্রদল নেতা আবিদুলের
  • ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণা, চাকরিচ্যুত সেনাসদস্য গ্রেপ্তার
  • নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক বরখাস্ত: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • রক্তের দাগ শুকায়নি, ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা: ডেপুটি স্পিকার
  • বিআরটিএ’র নতুন নির্দেশনা, মোটরসাইকেল চালকদের জন্য সুখবর
  • বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বাড়ছে চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ডিসেম্বরকেন্দ্রিক আওয়ামী লীগের ব্লুপ্রিন্ট ফাঁস
  • স্কুলে ভর্তি: লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের লিখিত পরীক্ষা
  • রোজায় মূল্যবৃদ্ধি ঠেকাতে ১১ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা দিল বাংলাদেশ ব্যাংক
  • জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন সেই শরীফ
  • ২০২৭ সালে বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন