মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সীমান্তে ৮ স্বর্ণের বার জব্দ

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী সীমান্তের বৈকারী এলাকা থেকে আটটি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি।

রোববার(৩১ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে বিজিবি-৩৩ ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানায়, ৩৩ বিজিবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে গত ৩১ ডিসেম্বর বিকালে সদর উপজেলার বৈকারী সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার করা হবে। ওই তথ্যের ওপর ভিত্তি করে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হকের সার্বিক দিক নির্দেশনায় কালিয়ানী বিওপির নায়েক মো. শাহাবুদ্দিনের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালায়। এ সময় চোরাকারবারি বাইসাইকেলযোগে ওই এলাকায় আসার পর বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে সাইকেল রেখে পালিয়ে যায়। সাইকেলের সিটের নিচে পাইপের ভেতরে থাকা আটটি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৯৩৩ গ্রাম ১২০ মিলিগ্রাম; যার মূল্য ৮৬ লাখ ৫০ হাজার ২২ টাকা।

আশরাফুল হক জানান, এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি করে স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করা দেয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন। ICTবিস্তারিত পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্নবিস্তারিত পড়ুন

এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এবিস্তারিত পড়ুন

  • ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা
  • অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিগগিরই সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন
  • প্রতিশোধ-সংঘাতের রাজনীতি আর দেখতে চাই না: রাষ্ট্রপতি
  • উপজেলা নির্বাচনে নিষিদ্ধ পোস্টার-মিছিল
  • ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • কমিশনের প্রস্তাব কাটছাঁট করে নতুন পে স্কেল অনুমোদন, যেসব জায়গায় পরিবর্তন হলো
  • কার পেনশন কত বাড়বে
  • ‘আমি তোমাদেরই লোক’ : ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনায় রাষ্ট্রপতি
  • সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা