সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী এমপি রবির দিকে ঝুঁকছেন ভোটাররা!

আব্দুর রহমান: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রায় অর্ধেক প্রার্থীই নিজেদের প্রতীক হিসেবে ঈগল বেছে নিয়েছেন। আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাননি কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন এমন আলোচিত হেভিওয়েট প্রার্থীরাই ঈগল প্রতীক নিয়ে মাঠে নেমেছেন। যেখানে আওয়ামী লীগের প্রার্থী নেই, বিশেষ করে সাতক্ষীরা-২ আসনে তৃর্ণমূল নেতাকর্মী ও সাধারণ ভোটাররা এবার ঈগল প্রতীকের দিকে ঝুঁকছেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাতক্ষীরা-২ আসনে লড়ছেন বর্তমান এমপি জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তবে, আসন সমন্বয়ের কারণে এ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের কোন প্রার্থী না থাকায় স্বতন্ত্র প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবির ঈগল প্রতীকের দিকেই বেশি ঝুঁকছেন নেতাকর্মী ও সাধারণ ভোটার। নির্বাচনকে ঘিরে সাতক্ষীরা-২ আসনের তৃর্ণমূল নেতাকর্মী ও ভোটাররা উচ্ছ্বসিত। হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগ থেকে বারবার বিপুল ভোটে বিজয়ী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাতক্ষীরা-২ আসনের ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে জনসাধারণের সঙ্গে কথা বলে জানা যায়, উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে চান। তবে এ আসনে নৌকা প্রতীকের কোন প্রার্থী না থাকায় স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি জনপ্রিয়তায় এগিয়ে আছে।
সাতক্ষীরা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেন, টানা দুইবার আমি নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছে। এবার আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি, আমার প্রতীক ঈগল। প্রতীক হিসেবে ঈগলই তার প্রথম পছন্দ ছিল। কারণ তরুণ প্রজন্মের ভোটাররা ঈগল প্রতীক বেশি পছন্দ করে। ঈগল হচ্ছে শক্তি ও সাহসের প্রতীক। একই সাথে প্রাণীটি দুর্লঙ্ঘনীয়। সে তার তীক্ষ্ণ নজর এবং টার্গেট কখনো মিস হয় না। “শক্তি, সামর্থ্য ও তার যে ক্ষমতা- সেকারণেই আমরা ঈগলটা বেছে নিয়েছি।”

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি

সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের নিউমার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত সড়কের দু’পাশে নির্মাণাধীন ড্রেনের অস্বাভাবিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের সিইও রাকেশ মল্লিকের মেহেরপুরে বদলিতে স্বস্তি

সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাকেশ মল্লিককে মেহেরপুরে বদলি করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

এসিড সারভাইভরদের সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় ‘সেতুবন্ধন গড়িবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন
  • সাতক্ষীরা জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে প্রাণসায়ের খালধারে বৃক্ষরোপণ
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সাতক্ষীরায় ‘ইউথ কার্নিভাল-২০২৬’ অনুষ্ঠিত
  • “তারেক মঞ্চ” সাতক্ষীরা সদর থানা আহ্বায়ক কমিটির অনুমোদন
  • সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত
  • সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা