সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাবেক ভূমিমন্ত্রীকে নিয়ে যা বললো মার্কিন পররাষ্ট্র দপ্তর

বাংলাদেশের বিগত সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, যুক্তরাষ্ট্র সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগের বিষয়ে অবগত।

প্রেস ব্রিফিংয়ে বলা মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের কাছে জানতে চাওয়া হয়, ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে—বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের দুর্নীতিতে জড়িত থাকার বিষয়টি ওপেন সিক্রেট। সরকারের সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ উঠেছে। যার আর্থিক মূল্য ২০০ মিলিয়ন পাউন্ড স্টার্লিং। যা বাংলাদেশে বৈদেশিক রিজার্ভের ১ শতাংশের সমতুল্য। এটি এমন অনেকগুলো ঘটনার মধ্যে একটি মাত্র। সরকারকে জবাবদিহির আওতায় আনতে এবং বিশ্বব্যাপী দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য যুক্তরাষ্ট্র কীভাবে এই বিষয়টিকে দেখছে?

জবাবে ম্যাথিউ মিলার বলেন, ‘আমরা এই প্রতিবেদনের বিষয় অবগত এবং সরকারের সব নির্বাচিত কর্মকর্তারা যেন দেশের আইন ও আর্থিক বিধি মেনে চলে তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে উৎসাহিত করছি।’

এর আগে, গত ১৩ ফেব্রুয়ারির প্রেস ব্রিফিংয়ে ম্যাথিউ মিলার বলেন—নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনের অপব্যবহার হলে বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে অবিশ্বাস জন্মানো ছাড়াও বাংলাদেশে বিনিয়োগ করতে বিদেশিরা নিরুৎসাহিত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

ম্যাথিউ মিলার বলেন, ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের করা একাধিক ফৌজদারি মামলায় আমরা দেখেছি, শ্রম মামলাটি অস্বাভাবিক দ্রুত গতিতে বিচার করা হয়েছে। অতিরিক্ত মামলার চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন। যা বিশ্বজুড়ে ব্যাপক নিন্দার ঝড় তুলেছে। আমরা অন্যান্য আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সঙ্গে উদ্বিগ্ন যে এই মামলাগুলো ড. ইউনূসকে হয়রানি ও ভীতি প্রদর্শনের জন্য বাংলাদেশের শ্রম আইনের অপব্যবহার হতে পারে।

একই রকম সংবাদ সমূহ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত এবিস্তারিত পড়ুন

মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি

ভালো ভোট করার কমিটমেন্টে নির্বাচন কমিশন অটল রয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারবিস্তারিত পড়ুন

  • দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী
  • প্রথমে অর্থনীতি স্থিতিশীল হবে, এরপর ধীরে ধীরে গতি ফিরবে: অর্থমন্ত্রী
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন: আইনমন্ত্রী
  • অর্থবছরের সময় পরিবর্তন ও কর্মপন্থা নির্ধারণে কমিটি গঠন
  • রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • ৬ মাসে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রাজধানীর আরও ৫০টি ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা
  • তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক?
  • সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান