বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ৯ জন এমপির মৃত্যুতে সংসদের শোক

সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী, সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সাবেক প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর হোসাইন ও মো. খালেদুর রহমান টিটোসহ সাবেক ৯ জন সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করেছে সংসদ।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ সোমবার একাদশ জাতীয় সংসদের একাদশতম অধিবেশনে এ শোক প্রস্তাব গ্রহণ করা হয়। মৃতদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনের পর মৃতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ডিপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া।

শোক প্রস্তাবে আরও যাদের নাম অন্তর্ভূক্ত রয়েছে, তারা হলেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি, শেখ হেলাল উদ্দীন ও শেখ সালাউদ্দিন জুয়েল এমপি’র মা এবং শেখ তন্ময় এমপি’র দাদি শেখ রাজিয়া নাসের, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় জা রওশন আরা ওয়াহেদ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট নারী নেত্রী আয়েশা খানম, হাজী সেলিম এমপি’র স্ত্রী গুলশান আরা, একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন, একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক নাট্যব্যক্তিত্ব আলী যাকের, ভাষা সৈনিক মো. জাহিদ হোসেন মুসা মিয়া, বীর উত্তম ক্যাপ্টেন আকরাম, সাবেক সচিব ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক মনজুরে মওলা, বিশিষ্ট সাংবাদিক ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক মুহ. আবদুল হান্নান খান, বিশিষ্ট অভিনেতা আব্দুল কাদের, উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতজ্ঞ ওস্তাদ শাহাদাৎ হোসেন খান, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।

এছাড়াও প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে দেশে-বিদেশে যে সকল ডাক্তার, স্বাস্থ্যকর্মী, প্রশাসন-পুলিশের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী ও সমাজের গণমান্য ব্যক্তিসহ যারা মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য আট সদস্যের একটি কমিটিবিস্তারিত পড়ুন

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, সবুজায়ন ও প্রয়োজনীয়বিস্তারিত পড়ুন

বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ
  • আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
  • আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
  • পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
  • অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
  • এআই বিপ্লবে পিছিয়ে পড়ছে প্রান্তিক শিশুরা
  • নিয়ন্ত্রণহীন এলপিজি বাজার, দাম বাড়িয়েও মিলছে না সিলিন্ডার
  • ধর্মঘট করলে এলপিজি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : জ্বালানিমন্ত্রী
  • চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের
  • এশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা জোর, বাংলাদেশের জন্য কী বার্তা?
  • এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, নতুন দাম নির্ধারণে গণশুনানির সিদ্ধান্ত