মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সিঙ্গাপুরে কেমন আছেন চিত্রনায়ক ও সাংসদ ফারুক?

আকবর হোসেন পাঠান দুলু যিনি ফারুক নামে অধিক পরিচিত। চিত্রনায়ক ফারুক ঢাকা চলচিত্রে প্রায় পঞ্চাশ বছর অভিনয় করেছেন। অভিনয় থেকে অবসর নেওয়ার পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসনে প্রথমবারের মতো সাংসদ নির্বাচিত হয়েছেন।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ফারুক। দীর্ঘ আট বছর ধরে এই হাসপাতালেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান। সেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতেই চলতি বছরের মার্চের প্রথম দিকে সিঙ্গাপুরে আসেন ফারুক। পরীক্ষায় তাঁর রক্তে সংক্রমণ ধরা পড়ে। চিকিৎসকের পরামর্শে দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির কয়েক দিন পর তাঁর মস্তিষ্কেও সংক্রমণ ধরা পড়ে।

গত কয়েক মাস ধরে চিত্রনায়ক ও সাংসদ ফারুকের স্বাস্থ্যের এ অবস্থাই চলছে- কখনো খারাপ, কখনো ভালো; এই অবনতি, এই উন্নতি; কখনো আশা, কখনো শঙ্কা। এর মধ্যে আবার মৃত্যুর গুজব রটেছিল। তবে হাল ছাড়েননি তাঁর স্বজন ও চিকিৎসকেরা।

শুক্রবার বিকালে সিঙ্গাপুরে তাঁর স্ত্রী ফারহানা পাঠানের সাথে কথা বলেছেন সিঙ্গাপুর প্রবাসী সাংবাদিক রাশিদুল ইসলাম জুয়েল।

ফারুকের স্ত্রী জানালেন, ‘আলহামদুলিল্লাহ, ফারুকের অবস্থা আস্তে আস্তে ভালো হচ্ছে। মার্চের শেষ দিকে যে অবস্থা হয়েছিল, ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিলাম। আল্লাহর রহমতে এখন সেই শঙ্কা কেটে গেছে।’

কবে দেশে ফিরতে পারেন? চিকিৎসকেরা তেমন কিছুই জানাননি। পুরো সুস্থ না হওয়া পর্যন্ত এখানেই চিকিৎসা চলবে। কিছুদিন আগে নড়াচড়া ও কথা বলার মতো অবস্থায় ছিলেন না ফারুক। সবশেষ অবস্থা জানতে চাইলে ফারহানা পাঠান বলেন, ‘কথা বলছে। উন্নতি খুব ধীর গতিতে হচ্ছে। আপাতত এর বেশি আর কিছু বলতে পারছি না।’

সৌজন্যে: আওয়ার নিউজ বিডি।

একই রকম সংবাদ সমূহ

বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আধুনিক গানের সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির সম্মানের স্বীকৃতি পেয়েছেনবিস্তারিত পড়ুন

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর