বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সিলেটে সর্বনিম্ন ভোট পেয়ে জামানত হারালেন আ’লীগ প্রার্থী

সিলেটের গোলাপগঞ্জে অনুষ্ঠিত পৌর নির্বাচনে জামানত হারিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রুহেল আহমদ। তিনি সর্বনিম্ন ভোট পেয়েছেন।

জানা যায়, শনিবার এ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রুহেল আহমদ (নৌকা), দলের বিদ্রোহী আমিনুল ইসলাম রাবেল (জগ) ও দলের অপর বিদ্রোহী প্রার্থী ও সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু ছাড়াও বিএনপির একক প্রার্থী ছিলেন ধানের শীষ নিয়ে গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন।

নির্বাচনে ফলাফল অনুযায়ী সর্বনিম্ন ভোট পান নৌকা প্রতীকের রুহেল আহমদ। তার প্রাপ্ত ভোটের সংখ্যা মাত্র ১ হাজার ১৭৫টি। ফলাফল অনুযায়ী পাঁচ হাজার ৮৫১ ভোট পেয়ে নির্বাচিত হন নৌকার বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলাম রাবেল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থী জাকারিয়া আহমদ পাপলু (মোবাইল ফোন)। এছাড়া ধানের শীষ প্রতীকের গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন চার হাজার ২২২ ভোট পেয়ে তৃতীয় হন।

জানতে চাইলে রোববার উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার সাইদুর রহমান জানান, নৌকা প্রতীকের প্রার্থী মো. রুহেল আহমদের জামানত হারিয়েছেন।
তথ্যসূত্র: দৈনিক যুগান্তর

একই রকম সংবাদ সমূহ

‘কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন’ : ফোনালাপে পরশকে কাদের

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি পদে দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে কী হবে জানালেন চিফ হুইপ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের বিষয়ে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনিবিস্তারিত পড়ুন

ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েবিস্তারিত পড়ুন

  • বিএনপির পরবর্তী মহাসচিব পদে রিজভীসহ আলোচনায় যারা
  • দলের বাইরে ভোট দিলে ৭০ অনুচ্ছেদ কার্যকর হবে কি না, তা রাজনৈতিক প্রশ্ন: ইসি সচিব
  • যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোট হবে বিকেল ২টা থেকে ৫টা
  • গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • কাদের-আরাফাতের ফোনালাপ : সংঘর্ষ-মারামারির ফুটেজ দেখালে টিভি চ্যানেল বন্ধ
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত!
  • বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  • রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করলো বিএনপি
  • রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
  • শেখ হাসিনা ফিরে আসুক, গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক : আইনমন্ত্রী