মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সিলেট- চট্টগ্রাম রুটে ফ্লাইট শুরু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

সিলেট-চট্টগ্রাম রুটে ফ্লাইট শুরু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আগামী ১৭ মার্চ বন্দরনগরী চট্টগ্রাম থেকে পুণ্যভূমি সিলেটে উদ্বোধনী ফ্লাইটটি যাত্রা করবে। এই রুটে সপ্তাহে দুই দিন ফ্লাইট পরিচালনা করবে বিমান।

এ তথ্যটি নিশ্চিত করেছেন জনসংযোগ কর্মকর্তা উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।

তাহেরা খন্দকার জানান, চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটের টিকেট বিমানের মোবাইল অ্যাপস, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমান কল সেন্টার এবং সেলস কাউন্টার থেকে ক্রয় করা যাবে। বিস্তারিত তথ্যের জন্য যাত্রীদের ফোন নম্বর ০১৯৯০-৯৯৭৯৯৭ (বিমান কল সেন্টার) এ যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

তাহেরা খন্দকার বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রী সাধারণের উন্নত সেবা দিতে বদ্ধপরিকর। আশা করা যাচ্ছে, এর ফলে দুটি পাতা একটি কুঁড়ির দেশ সিলেট ও বন্দর নগরী চট্টগ্রামের মধ্যে পর্যটনের দ্রুত বিকাশ ও বাণিজ্যিক উন্নয়নের বন্ধন তৈরি হবে।

এ প্রসঙ্গে সিলেট চেম্বারের সাবেক সভাপতি ও এফবিসিসিআইর বর্তমান পরিচালক সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার সিপার আহমদ বলেন, সিলেট-চট্টগ্রাম সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি সিলেট ও চট্টগ্রামের ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ছিল। তিনি চেম্বারের সভাপতি থাকাকালে ২০১৮ সালের ১৭ নভেম্বর সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ সভায়ও এ দাবি উত্থাপিত হয়।

সভায় বলা হয়, সিলেট এবং চট্টগ্রামের মধ্যে ভৌগোলিক, সামাজিক ও ব্যবসায়িক যে সম্পর্ক রয়েছে, তা কাজে লাগিয়ে যৌথ উদ্যোগ গ্রহণ করলে সবক্ষেত্রে সাফল্যের দ্বার আরও উন্মোচিত হবে।

খন্দকার সিপার আহমদ সিলেট-চট্টগ্রাম ফ্লাইট চালু হওয়ায় বিমান কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়ে বলেন, চট্টগ্রাম সমুদ্রবন্দর ব্যবহার করে আমদানি রপ্তানিসহ ব্যবসা বাণিজ্য প্রসারে সরাসরি ফ্লাইট বিরাট ভূমিকা রাখবে। সেই সাথে চট্টগ্রাম ও সিলেটের ব্যবসায়ীদের সাথে সেতুবন্ধন রচিত হবে।

তিনি সিলেট চেম্বারের পক্ষ থেকে সিলেট-কক্সবাজার ও সিলেট-ঢাকা রুটে রাত্রীকালীন ফ্লাইট চালুর বিষয়ে জোর দাবির বিষয়টি তুলে ধরে বলেন, নতুন এ রুট চালুর মধ্য দিয়ে আমাদের প্রতিটি দাবিই পরিপূর্ণতা পেল।

তিনি সিলেট-চট্টগ্রাম রুটে সরাসরি বিমানের ফ্লাইট চালু করার উদ্যোগ নেওয়ায় সিলেট-১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একই রকম সংবাদ সমূহ

শরিকদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, বিভেদ নেই: তারেক রহমান

ফ্যাসিস্ট সরকার পতনের যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকতে পারে, তবেবিস্তারিত পড়ুন

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রকৃত উপকারভোগীর কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছবিস্তারিত পড়ুন

  • মশা নিধনে দেশীয় উদ্ভাবনের পরীক্ষামূলক প্রয়োগের আহ্বান মির্জা ফখরুলের
  • গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সামরিক আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ, সরবরাহ শুরু আগস্টে
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • পরাজয়ে শুরু সিরিজ জয়ে শেষ জিম্বাবুয়ে সফর
  • জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল
  • নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি
  • হেফাজতের সমাবেশে হামলায় ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে : চিফ প্রসিকিউটর
  • বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য, গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা
  • সরকারের আগাম পদক্ষেপের কারণে বন্যায় ক্ষয়ক্ষতি কম হয়েছে: পার্বত্য প্রতিমন্ত্রী