সোমবার, জুলাই ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সীতাকুণ্ডে বিস্ফোরণে কারো অবহেলা প্রমাণ হলে ছাড় নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় তদন্ত করে যদি কোন ধরনের অবহেলার প্রমাণ পাওয়া যায়, সে যতই শক্তিশালী হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার বিকাল ৩টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে দগ্ধ রোগীদের দেখতে এসে এসব কথা বলেন তিনি।

এর আগে সীতাকুণ্ডে আগুন ও বিস্ফোরণে পুড়ে যাওয়া বিএম কনটেইনার ডিপো পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি সেখানে আগুন নির্বাপন ও উদ্ধার কাজে থাকা সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। ঘটনায় যদি কারও অবহেলা কিংবা কেউ দায়ী হয়ে থাকে তাহলে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তদন্ত করে প্রতিবেদন দিলে ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, একটা ভয়াবহ ঘটনা ঘটে গেছে। আন-অফিসিয়ালি ৪৯ জন অগ্নিকাণ্ডে নিহত হওয়ার কথা জানানো হয়েছে। কিন্তু আমরা এখানে আসার পর অফিসিয়ালি জেনেছি ৪১ জনের লাশ পাওয়া গেছে। অফিসিয়ালি হোক আর আন-অফিসিয়ালি হোক, তদন্ত করে যত জনের লাশ পাওয়া যাবে আমরা সেটি নিশ্চিত করে জানাবো। নিহতদের মধ্যে ফায়ার সার্ভিসের ৯ জন কর্মী রয়েছেন, আহত হয়েছেন অনেকে। তাদের ঢাকা এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সবাইকে অনুরোধ করবো, হাসপাতালে এসে ভিড় করবেন না। এতে রোগীদের চিকিৎসাসেবায় ব্যাঘাত ঘটবে। হতাহতের ঘটনায় আমরা দুঃখপ্রকাশ করছি। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।

একই রকম সংবাদ সমূহ

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রকৃত উপকারভোগীর কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছবিস্তারিত পড়ুন

মশা নিধনে দেশীয় উদ্ভাবনের পরীক্ষামূলক প্রয়োগের আহ্বান মির্জা ফখরুলের

মশা নিধনে দেশীয় উদ্ভাবনের পরীক্ষামূলক প্রয়োগের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়নবিস্তারিত পড়ুন

  • গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সামরিক আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ, সরবরাহ শুরু আগস্টে
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • পরাজয়ে শুরু সিরিজ জয়ে শেষ জিম্বাবুয়ে সফর
  • জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল
  • নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি
  • হেফাজতের সমাবেশে হামলায় ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে : চিফ প্রসিকিউটর
  • বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য, গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা
  • সরকারের আগাম পদক্ষেপের কারণে বন্যায় ক্ষয়ক্ষতি কম হয়েছে: পার্বত্য প্রতিমন্ত্রী
  • বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা