সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘সীমান্তে বাংলাদেশিদের হত্যার ঘটনা সম্মেলনের প্রধান এজেন্ডা’ : স্বরাষ্ট্র উপদেষ্টা

বর্ডারে বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনা ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় এবারের বিজিবি-বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠকের প্রধান এজেন্ডা বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২৯ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। ওই বৈঠকে সীমান্তে গুলি চালানো বন্ধের তাগিদ দেওয়া হবে বলে জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে গুলি চালানো বন্ধের পাশাপাশি নিয়ম মেনে কাঁটাতারের বেড়া দেওয়ার তাগিদ দেওয়া হবে।

বৈঠকের আলোচনার বিষয় জানিয়ে তিনি বলেন, দুই দেশের মধ্যে অসম চুক্তি বাতিল ও সংশোধন নিয়ে বৈঠকে আলোচনা হবে। সেইসঙ্গে দুই দেশের মধ্যে আস্থা বৃদ্ধির বিষয়েও আলোচনা হবে। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বৈঠকে ভারত থেকে বাংলাদেশে মাদক, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান প্রতিরোধে গুরুত্ব দেয়া হবে। এছাড়াও বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী নদীগুলোর পানির সুষম বণ্টনসহ নদী থেকে পানি উত্তোলন, পানি চুক্তি বাস্তবায়ন ও রহিমপুর খালের মুখ পুনরায় উন্মুক্তকরণ নিয়েও আলোচনা হবে।

একই রকম সংবাদ সমূহ

এবার বাংলাদেশে সৌহার্দ্যপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে: দিনেশ ত্রিবেদী

সম্প্রীতির বাংলাদেশ গড়তে দুর্গাপূজায় যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দেখা যায়, তা সারা বছরবিস্তারিত পড়ুন

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়নকৃত ওসমানী উদ্যান উদ্বোধন

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’বিস্তারিত পড়ুন

বিএনপি নয়, আওয়ামী লীগকে মাফ করতে চেয়েছিল জামায়াত: রিজভী

৫ আগস্টের পর বিএনপি নয়, জামায়াতে ইসলামীই আওয়ামী লীগকে মাফ করে দিতেবিস্তারিত পড়ুন

  • ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা
  • রাজধানীর গেন্ডারিয়ায় অস্ত্র উঁচিয়ে ধরার কারণ জানালেন ইশরাক
  • বর্জ্যের পাহাড়কে সবুজে বদলে দেওয়ার উদ্যোগ: ডিসি ফরিদার প্রশংসায় প্রধানমন্ত্রী
  • বিএনপিই আমাদের আন্দোলনের পথে ঠেলে দিয়েছে: জামায়াত আমির
  • সৌদি রাষ্ট্রদূতকে তলব, দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চায় বাংলাদেশ
  • নতুন পে-স্কেলে কত টাকা বকেয়া পাবেন?
  • চাঁদাবাজের খোঁজ পেলে ধরে আনুন: ডিএসসিসি প্রশাসক
  • প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে: প্রধানমন্ত্রী
  • কোনো দেশ অবৈধভাবে পরিচালিত হলে সেখানে জনগণের অভ্যুত্থান ঘটে : রাজনাথকে রিজভী
  • রাজধানীর মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী
  • ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর