শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুনামগঞ্জের শাল্লার ঘটনায় প্রধান আসামিসহ গ্রেফতার ৩৩

সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের হিন্দুপল্লীতে হামলার ঘটনায় আরও ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে দুটি মামলায় মোট ৩৩ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রধান আসামি স্বাধীন মেম্বারকে শনিবার (২০ মার্চ) ভোরে মৌলভিবাজার জেলার কুলাউড়া উপজেলার একটি গ্রাম থেকে আটক করেছে পিবিআই। এদিকে রোববার (২১ মার্চ) ৩ জন আসামিকে দিরাই ও শাল্লা উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করেছে।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, গত রাতে (শনিবার দিবাগত রাত) পুলিশ অভিযান চালিয়ে মামলার ৩ আসামিকে গ্রেফতার করেছে। এখন পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত ৩৩ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

উল্লেখ্য, নোয়াগাঁও গ্রামের যুবক ঝুমন দাস হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হককে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার অভিযোগকে কেন্দ্র করে গত ১৭ মার্চ সকালে নোয়াগাঁও গ্রামের হিন্দুপল্লীতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এতে ৮৯টি পরিবারের বসতঘর ও ৭টি পারিবারিক মন্দির ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় শাল্লা থানায় পুলিশ বাদী হয়ে একটি ও গ্রামের বাসিন্দা হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিবেকানন্দ বকুল বাদী হয়ে শাল্লা থানা আরও একটি মামলা দায়ের করেন।

ঘটনার পর র‌্যাবের মহাপরিচালক, বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ সুপার, জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্তদের মধ্যে আর্থিক সহযোগিতাসহ ঢেউটিন বরাদ্দ প্রদান করেন।

নোয়াগাও গ্রামের মানুষের নিরাপত্তার জন্য নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে র‌্যাব ও পুলিশের অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে।

গ্রেফতার ৩ আসামিকে শাল্লা থানা হাজতে ও বাকি আসামিরা সুনামগঞ্জ জেলা কারাগারে রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

হঠাৎ ‘উঠে দাঁড়াল’ ঝড়ে উপড়ে পড়া গাছ, এলাকায় চাঞ্চল্য

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঝড়ে পড়ে যাওয়া একটি গাছের ডালপালা কাটার পর সেটি আবারবিস্তারিত পড়ুন

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

দৌলতদিয়ায় ফেরি থেকে পড়ে যাওয়া বাস উদ্ধার

রাজবাড়ী দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাট থেকে নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধারবিস্তারিত পড়ুন

  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা
  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা