শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুন্দরবনের পর্যটনের ইতিহাসে যুক্ত হলো নতুন নাম ‘হানি ট্যুরিজম

সুন্দরবন পশ্চিম বন বিভাগ ও সামাজিক উদ্যোগে সাতক্ষীরা রেঞ্জে প্রথমপ্রতিষ্ঠিত হলো ‘সুন্দরবন হানি ট্যুরিজম’। বুধবার দুপুরে এর আনুষ্ঠানিকউদ্বোধন করেন খুলনা সুন্দরবন পশ্চিম বন বিভাগ এর বিভাগীয় বন কর্মকর্তা ড.আবু নাসের মোহসিন।

বুড়িগোয়ালিনীতে সুন্দরবনের সহ-ব্যবস্থাপনা কমিটির মিলনায়তনে মৌমাছি ও মধু, মৌয়াল, চাষী, গবেষক, ও ভোক্তার জাতীয় জোট এই অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আল ওয়ান মধু জাদুঘরের প্রতিষ্ঠাতাসৈয়দ মোহাম্মদ মঈনুল আনোয়ার ও মধু গবেষক আকমুল হোসেন মাহমুদ রাজশাহী স্থানীয় ট্যুর অ্যাসোসিয়েশনের আনিসুর রহমান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ড. আবু নাসের মোহসিন বলেন, সুন্দরবনকে বিকশিত করার জন্য বিভিন্ন ধরনের প্রকল্প হাতে নিয়েছে বন বিভাগ। যার মধ্যে সুন্দরবন হানি ট্যুরিজম অন্যতম গতবছর ২৭ শে নভেম্বর বিশ্ব ট্যুরিজম দিবসে খুলনা জেলা প্রশাসকের সভায় সুন্দরবনে হানি ট্যুরিজম করার পরিকল্পনা গ্রহণ করি।

প্রতিবছর মধু আহরণের সময় নির্ধারণ করা হয় পহেলা ১ এপ্রিল থেকে শুরু হলেও চলতি বছরে মধু সংগ্রহ শুরু হয়েছে ১৫ই মার্চ থেকে এবং আগামীতে এই তারিখটাই নির্ধারণ করা হবে। যেখানে পূর্ববর্তী মৌয়ালরা দুই মাসে মধু সংগ্রহ করতেন সেখানে এখন আরও ১৫ দিন বেশি সময় পাচ্ছে মধু সংগ্রহ। এটা যেহেতু পর্যটকদের মৌসুম সেক্ষেত্রে পর্যটকদের আকৃষ্ট করার জন্য এ সময় কিছু উদ্যোগ নেয়া হবে বলেও তিনি জানান। তিনি আরো বলেন বাংলাদেশের যত মধু গবেষণাকারী প্রতিষ্ঠান ও পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোর ছাত্র ছাত্রীদের ট্যুরিজম এর সাথে সংযুক্ত করতে চাই।

পশ্চিম সুন্দরবনের সরকারি বন সংরক্ষক এম এ হাসান বলেন হানি ট্যুরিজম কে আমরা স্বাগত জানাই তবে যেহেতু সুন্দরবনে বাঘের এলাকা বাঘের আক্রমণ থেকে রক্ষা পেতে প্রশিক্ষপ্রাপ্ত ট্যুর গাইড সহযোগিতা নিয়ে দলবদ্ধভাবে ট্যুর পরিচালনা করতে হবে। ট্যুরিস্টদের নিরাপত্তার স্বার্থে বন বিভাগ
সদাসর্বদাই প্রস্তুত। তিনি আরো বলেন টেংরাখালি তে আমরা মধুর একটি ছয় কোনা ঘর নির্মাণ করেছি। সেটিই হবে মধু জাদুঘর।

একই রকম সংবাদ সমূহ

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় পথসভা করেছেন ভূমিহীনরা। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় সেলাইবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা
  • সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম
  • সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত, দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
  • তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬ এর জন্য মনোনীত হয়েছেন সাতক্ষীরা সুদীপ্ত মুশফিক
  • সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা
  • সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত