শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুপ্রিম কোর্ট বার: দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খোকন

দলের নির্দেশনা অমান্য করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

এর আগে দুপুরে দায়িত্ব গ্রহণ নাকি বর্জন করবেন এ বিষয়ে সুপ্রিম কোর্ট বারের জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য সমর্থিত ও সমমনা আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন নবনির্বাচিত সভাপতি ব্যারিস্টার খোকন।

এ সময় খোকন জানান, নির্বাচন নিয়ে সরকারি দলের সঙ্গে ম্যাচ ফিক্সিং করেছিল দলের তিন আইনজীবী নেতা। ভোটের বাক্স সরানো, মারামারি নেপথ্যে যুবলীগ চেয়ারম্যান নাহিদ সুলতানা যুথীর সঙ্গে নিজ দলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার কাজলও জড়িত থাকার ইঙ্গিত দেন খোকন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে নিয়ে বিভক্ত বিএনপির আইনজীবীরা। এবারের নির্বাচনে ভরাডুবি হয় তাদের। ১৪ টি পদের মধ্যে সভাপতি সহ চার পদ পায় বিএনপির প্যানেল।

খোঁজ নিয়ে জানা যায়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের নির্বাচনে বিএনপির প্যানেল থেকে বিজয়ী সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ চারজনকে দায়িত্ব গ্রহণ থেকে বিরত থাকতে চিঠি দিয়েছিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। ২৭ মার্চ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলী ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল এ চিঠি দেন। দলের এ সিদ্ধান্ত অমান্য করে সভাপতির চেয়ার বসার কথা জানান খোকন।

এদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক নেতা জানিয়েছেন, দলের সিদ্ধান্ত লঙ্ঘন করায় আলোচনা করে আগামী সপ্তাহে খোকনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর হবে : ডিএমপি কমিশনার
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ